admin
প্রকাশিত: 3:46 PM, March 1, 2021
অনলাইন ডেস্ক:
দুর্নীতির কারণে সত্যিকার ক্ষতিগ্রস্তরা যাতে বিমা সুবিধা থেকে বঞ্চিত না হন সে ব্যাপারে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, বিমার সুফল নিয়ে সচেতনতা সৃষ্টির ক্ষেত্রে দেশ এখনো পিছিয়েই রয়েছে।সোমবার (১ মার্চ) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় বিমা দিবসের অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
এ সময়, দেশে স্বাস্থ্য বিমা আরো ব্যাপকভাবে চালু করা উচিত বলেও জানান শেখ হাসিনা।’মুজিববর্ষের অঙ্গীকার, ‘বিমা হোক সবার’ প্রতিপাদ্যে দেশে দ্বিতীয় বারের মতো উদযাপন হচ্ছে জাতীয় বিমা দিবস।শিক্ষার্থীদের বিমা সুবিধার আওতায় আনতে সরকার এবছর থেকে পাইলট ভিত্তিতে বঙ্গবন্ধু শিক্ষাবিমা চালু করেছে। প্রাথমিকভাবে ৫০ হাজার শিক্ষার্থী বিমা সুবিধা পাবেন। ৪ জন শিক্ষার্থীর হাতে বঙ্গবন্ধু শিক্ষা বিমার সনদ তুলে দেন অর্থমন্ত্রী।
বিশেষ অবদানের সম্মাননাও তুলে দেয়া হয় ৪ কৃতিজনকে।এ সময় প্রধানমন্ত্রী বলেন, বিমার ওপর মানুষের আস্থা তৈরির উদ্যোগ নিতে হবে। প্রয়োজন স্বাস্থ্যবিমা চালু করা।বিমা দাবি নিষ্পন্ন বিষয়ক বিশেষজ্ঞ বা অ্যাকচুয়ারি তৈরি করতে উচ্চশিক্ষার জন্য সরকার শিক্ষার্থীদের বিশেষ উদ্যোগে যুক্তরাজ্যে পাঠাবে বলে জানান প্রধানমন্ত্রী।এই খাতের দুর্নীতি ও প্রতারণা বন্ধে সতর্ক থাকার আহ্বান জানান সরকারপ্রধান।বর্তমান বাস্তবতায় বিমা শিল্পকে প্রযুক্তির মাধ্যমে আরো গ্রাহকবান্ধব করে তোলার আহ্বান জানান শেখ হাসিনা।
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ