editor
প্রকাশিত: 5:28 PM, May 2, 2021
সিলেট-৩ আসনে আওয়ামী লীগের মননোয়ন প্রত্যাশী, হাজী আব্দুল মছব্বির সিটি ও স্যার এনাম উল ইসলাম ফাউন্ডেশনের চেয়ারম্যান, যুক্তরাজ্য আওয়ামী লীগের ম্যানচেষ্টার শাখার সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক, দৈনিক সিলেটের সময়ের সম্পাদকমণ্ডলীর সভাপতি, সাবেক ছাত্রলীগ নেতা শিক্ষাবিদ, সমাজসেবক স্যার এনাম উল ইসলাম বলেছেন, সংবাদপত্রের প্রাণ সংবাদপত্র হকার্স। তাদের জন্য পত্রিকার সম্পাদক ও সংবাদকর্মীরা সর্বমহলে অধিকতর গ্রহনযোগ্য ব্যক্তি বলে বিবেচিত হয়। মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ ও লালন করে সংবাদপত্র হকার্সরা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে কাজ করছেন।
তিনি আরো বলেন, সংবাদপত্রকে টিকিয়ে রাখতে হলে হকারদের বাঁচাতে হবে। হকারদের এই সংকটময় মুহুর্তে তাদের পাশে সবাইকে দাঁড়াতে হবে। হকাররা বাঁচলেই পত্রিকা বাঁচবে। যে কোনো রোদ-বৃষ্টি যেকোন সংকটে তারা পত্রিকা মানুষের হাতে পৌঁছে দিয়ে সংবাদের পরিপূর্ণতা নিয়ে আসেন। আপনাদের সকল সমস্যায় আমি ও সিলেটের সময় পরিবার আপনাদের পাশে থাকবে। আপনাদের পাশে দাঁড়ানোর সুযোগ আমাকে ও আমার প্রতিষ্ঠান সিলেটের সময়কে করে দেওয়া আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের সঙ্গে নিয়ে সিলেটের সময় পরিবার আগামীর পথে এগিয়ে যেতে চায়। সে ক্ষেত্রে আপনাদের সার্বিক সহযোগিতার প্রয়োজন। আশা করি আপনারা সর্বদা আমাদের পাশে থাকবেন।
তিনি রবিবার (২ মে) দৈনিক সিলেটের সময়ের পক্ষথেকে এমসি কলেজ খেলার মাঠে সংবাদপত্র হকার্সদের খাদ্য সামগ্রী প্রদান কালে প্রধান অতিথির বক্তব্য উপরোক্ত কথাগুলো বলেন তিনি।
দৈনিক সিলেটের সময়ের প্রধান আলোকচিত্রী ও প্রধান নির্বাহী সম্পাদক নুরুল ইসলামের পরিচালনায় ও হকার্স সমিতির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সুমন আহমদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সামির মাহমুদ, সিলেট প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি আতাউর রহমান আতা।
স্বাগত বক্তব্য রাখেন হকার্স নেতা সাইফুল ইসলাম নাহেদ।
উপস্থিত ছিলেন দৈনিক সিলেটের দিনকালের ব্যবস্থাপনা সম্পাদক রুহুল আলম চৌধুরী উজ্জ্বল, স্যার এনাম উল ইসলাম ইসলামিক রিসার্স সেন্টারের পরিচালক সামসুল ইসলাম, দৈনিক সিলেটের সময়ের প্রধান বার্তা সম্পাদক বদরুর রহমান বাবর, সিলেট জেলা আওয়ামী লীগ নেতা ও সাবেক ছাত্রনেতা অধ্যক্ষ শামীম ইকবাল, মহানগর শ্রমিক লীগের সহ-সভাপতি তাজ উদ্দিন খান আলম, হকার্স সমিতির সাবেক সভাপতি আব্দুস সালাম, শাহ আলম, সাবেক সাধারণ সম্পাদক কামাল মিয়া, শাহ আলম, সৈয়দ দারা মিয়া, আলম হোসেন, হারুন মিয়া, মফিজ দেওয়ান, মিজান দেওয়ান, দিলোয়ার হোসেন দিলু, মামুন রশিদ। এদিকে স্যার এনাম উল ইসলাম এই অনুষ্ঠান শেষে দক্ষিণ সুরমা উপজেলার কুচাই ইউনিয়নের ৭নং ওয়ার্ডে খাদ্য সামগ্রী বিতরণ করেন। -বিজ্ঞপ্তি
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়