editor
প্রকাশিত: 8:14 PM, June 17, 2021

হোটেল রোজ ভিউ
নিজস্ব প্রতিবেদক
সিলেটে একটি পাঁচতারকা মানের হোটেল বিক্রি হয়েছে মাত্র সাড়ে তিন কোটি টাকায়। খোঁজ নিয়ে জানা গেছে হোটেলটির মূল্য অর্ধশত কোটি টাকা। শুধুমাত্র সরকারের কয়েককোটি টাকা রাজস্ব ফাঁকি দিতেই এমনটি করা হয়েছে। এনিয়ে সিলেট নগরজুড়ে ব্যাপক আলোচনা হচ্ছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনেকে তীর্যক মন্তব্য করছেন। সরকারের রাজস্ব ফাঁকি দিতে এই অনিয়ম করা হলেও অভিযোগ অস্বীকার করেছেন সিলেটের সাবরেজিস্টার পারভীন আক্তার। তিনি বলছেন নগরীর উপশহর রোজভিউ হোটেল বিক্রিতে কোন অনিয়ম হয়নি।
খোঁজ নিয়ে জানা গেছে, সিলেট সদর সাবরেজিস্ট্রি কার্যালয়ে ১৮৮২/২১ ইং নম্বর দলিল মূলে বিক্রি করা হয় সিলেটের রোজ ভিউ হোটেল। হোটেলটির জায়গা ও ভবনের মূল্য সরকারী হিসেবে প্রায় অর্ধশত কোটি টাকা বলে জানিয়েছেন একাধিক দলিল লেখক ও আইনজীবীরা। কিন্তু দলিল রেজিস্ট্রি হয়েছে শুধু জায়গার মূল্য নির্ধারণে তিন কোটি ৫১ লক্ষ ৯ হাজার ৩ শত ৬০ টাকা মূল্যে। ৫ থেকে ৭ লাখ টাকার কারণে সরকার রাজস্ব হারিয়েছে প্রায় কয়েককোটি টাকা।
তবে সিলেট সদর সাবরেজিস্ট্রার পারভিন আক্তার বলেন, তিনি কোন দুর্নীতিতে জড়িত নন, এ দলিলটি করা হয়েছে জেলা রেজিস্ট্রার, ঊর্ধ্বতন কর্মকর্তা, দুইজন আইনজীবী, দলিল লেখক সমিতির নেতা ও একজন নকল নবিশের সাথে পরামর্শ করে। আর হোটেল রোজ ভিউ কর্তৃপক্ষ জানিয়েছেন, তারা হোটেল বিক্রি করেননি।
সূত্রে জানা যায়, সিলেট সিটি করপোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডে অবস্থিত সিলেটের পাঁচ তারকা নামে পরিচিত হোটেল রোজ ভিউ। এ হোটেলটি সাদিপুর ২য় খন্ড মৌজার জে,এল নং, এস, এ ৯৮, বি, এস ৭৯, উপজিলা সদর, জেলা সিলেট।
জায়গার পরিমাণ ৪৮ শতক ৩৬ পয়েন্ট। চলতি বছরের ২১ মার্চ এ জায়গা ও হোটেলটি বিক্রি করেন মঈন উদ্দিন, মহি উদ্দিন, কবির উদ্দিন, মিজান উদ্দিন গংরা।
গত ২১ মার্চ দলিল লেখক ইব্রাহিম আলী খোকন রেজিস্ট্রিকৃত ১৮৮২/২১ ইং নম্বর সাফ কবালা হস্তান্তর দলিলে উল্লেখ করেন, সিলেট সদর সাবরেজিস্ট্রি অফিস, সিলেট সদর। দলিলের সার সংক্ষেপ দলিলের প্রকৃতি সাফ কবালা। সিলেট সিটি করপোরেশন ২৩ নম্বর ওয়ার্ড। মৌজা সাদিপুর ২য় খন্ড। জে,এল নং, এস, এ ৯৮।
বি, এস ৭৯, উপজিলা সদর, জেলা সিলেট। হস্তান্তরিত সম্পত্তির পরিমাণ ০.৪৮৩৬ একর বা ৪৮ শতক ৩৬ পয়েন্ট। জায়গার শ্রেণী দোকান। ০৩ কোটি ৫১ লক্ষ ৯ হাজার ৩ শত ৬০ টাকা মূল্যে দলিলটি রেজিস্ট্রি করেন সিলেট সদর সাব রেজিস্ট্রার পারভিন আক্তার।
সিলেট সদর সাব রেজিস্ট্রি অফিসের একাধিক সূত্র জানিয়েছেন, সিলেট সদর সাব রেজিস্ট্রার পারভিন আক্তারকে নিয়ন্ত্রণ করেন ঐ অফিসের একজন পুরুষ নকল নবিশ ও দলিল লেখক সমিতির এক নেতা।
ঐ দুইজন মিলে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে দলিল রেজিস্ট্রি করানোর জন্য অনিয়মের আশ্রয় নেন দলিল লেখক ইব্রাহিম আলী খোকনের সাথে।
এরপর সাবরেজিস্ট্রার পারভিন আক্তারের ঘনিষ্টজন হিসেবে পরিচিত ওই নকল নবিশ ১৮ মার্চ সন্ধ্যায় দলিল রেজিস্ট্রির বিষয়টি পাকাপোক্ত করেন। এরপর ২১ মার্চ সাবরেজিস্ট্রি কার্যালয়ে ১৮৮২/২১ ইং নম্বর দলিল রেজিস্ট্রি করা হয়।
সিলেট সদর সাব রেজিস্ট্রি অফিসের নাম প্রকাশে অনিচ্ছুক একজন দলিল লেখক জানান, রোজ ভিউ হোটেল একটি কমার্শিয়াল ভবন। আর সাদিপুর ২য় খন্ড মৌজার দাম বর্তমানে ৮ থেকে ১০ লক্ষ টাকা।
কমার্শিয়াল ভবনে স্কয়ার ফুট অনুযায়ি ও জায়গার মূল্য অনুসারে তা সাফ কবালা দলিল নির্ধারণে বিক্রি হলে সরকারকে সাড়ে ১২ শতাংশ হারে রাজস্ব দেয়ার কথা।
যেহেতু তিন কোটি ৫১ লক্ষ ৯ হাজার ৩ শত ৬০ টাকা বিক্রয় মূল্য নির্ধারণে দলিল রেজিস্ট্রি করা হয়েছে, সেখানে শুধু জায়গার মূল্য দেয়া হয়েছে, আর সরকারকে ৭ থেকে ৮ শাতাংশ রাজস্ব দেয়া হয়েছে। এতে সরকারের ক্ষতি হয়েছে কয়েক কোটি টাকা।
এ ব্যাপারে হোটেল রোজ ভিউ এর মালিক মহি উদ্দিন জানান, তারা হোটেল বিক্রি করেননি। বিষয়টি তার জানা নেই বলে মন্তব্য করেন।
সিলেট সদর সাবরেজিস্ট্রার পারভিন আক্তার বলেন, আমি ভেতরের কথা বলতে যাবো না। এই দলিলটি ডিআর স্যার, আগের ডিআর স্যার দেখেছেন। আর অনেক যাচাই-বাছাই করে দলিলটি করা হয়েছে। তিনি আরো বলেন, তিনি সরকারের চাকরী করেন। তিনি কেন সরকারের টাকা মারতে যাবেন। তিনি সম্পূর্ণ ‘সেইভ সাইটে’ আছেন। উপরের নির্দেশে দলিলটি করেছেন।
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ