editor
প্রকাশিত: ২:২৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০২০
নিজস্ব প্রতিবেদক
সিলেট সিটি করপোরেশনের ২০ নং ওয়ার্ড কাউন্সিলর আলোচিত আওয়ামী লীগ নেতা আজাদুর রহমান আজাদের ভাতিজা হত্যা মামলার আসামি সাদিকুর রহমান আজলাকে (২১) অস্ত্রসহ গ্রেফতার করেছে র্যাব। শনিবার (১৯ ডিসেম্বর) নগরের টিলাগড় ভাটাটিকর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র্যাব। এ সময় তার হেফাজতে থাকা একটি বিদেশি রিভলবার ও এক রাউন্ড গুলি জব্দ করা হয়।
গ্রেফতার হওয়া মো. সাদিকুর রহমান আজলা কাউন্সিলর আজাদের বড় ভাই সাবেক পৌর কমিশনার মৃত সাজ্জাদুর রহমান সাজুর ছেলে। র্যাব-৯ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা গেছে, র্যাব-৯ এর উপ-অধিনায়ক মেজর মো.শওকাতুল মোনায়েম ও সহকারী পুলিশ সুপার ওবাইনের সমন্বয়ে সদর কোম্পানির একটি আভিযানিক দল তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আজলা ২০১৮ সালে শাহপরান থানার একটি হত্যা মামলার আসামি। শাহপরাণ থানায় তার বিরুদ্ধে মামলা (নং-০৪ (০১) ২০১৮) আদালতে বিচারাধীন রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
1 সিলেটে মাতৃস্বাস্থ্য, নবজাতকের স্বাস্থ্য এবং প্রজননস্বাস্থ্য সেবার মানোন্নয়নের মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে দক্ষ মিডওয়াইফদের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে
5 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” প্রতিপাদ্যে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬-এর আওতায় সিলেট জেলায় মাসব্যাপী সাঁতার (অনূর্ধ্ব-১৫)
3 শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ন্যায় বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন আইনজীবীরা।
3 সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি নিয়মিতকরণ ও রাজস্বখাতে স্থানান্তরের ৪ দফা দাবিতে সিলেটে বিভাগীয় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
8 যুক্তরাজ্য যুবদলের সাবেক সহ-সভাপতি, সিলেট বিমানবন্দর থানা বিএনপির আহ্বায়ক এবং কিংবদন্তি সাবেক ছাত্রনেতা আব্দুল কাদির সমছু সংক্ষিপ্ত যুক্তরাজ্য সফর
8 বিশ্বনাথ প্রতিনিধি: একমাসে তিন বার চুরি হওয়া বিশ্বনাথ উপজেলার আলোচিত বিদ্যালয় লামাকাজী ইউনিয়নের সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। চুরি ঘটনাটি
7 স্টাফ রিপোর্টার: টাকায় কেনা যায় না এমন কিছুই যেন নেই তার কাছে। রাজনৈতিক পটপরিবর্তন হলেও তার দাপটে কোনো পরিবর্তন
4 হিন্দু,বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট মহানগরের আওতাধীন কতোয়ালি থানা কমিটির নবগঠিত আহ্বায়ক কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬