editor
প্রকাশিত: 1:20 PM, March 13, 2022

লিবিয়ার জেল থেকে ফিরলেন ২৭০ বাংলাদেশি
ডেস্ক রিপোর্ট
অবৈধপথে ইউরোপ যাওয়ার সময় লিবিয়ায় আটকা পড়া ২৭০ জন বাংলাদেশি সে দেশটির কারাগার থেকে মুক্তি পেয়েছেন। ঢাকায় ফিরে এখন তারা হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে হাজী ক্যাম্পে রয়েছেন।
এদের মধ্যে তিনজন বানিয়াচং উপজেলার বাসিন্দা। শনিবার (১২ মার্চ) রাতে এ বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মজিদ খান।
মুক্তি পাওয়া হবিগঞ্জের তিন প্রবাসী হলেন- বানিয়াচং উপজেলার উত্তর সাঙ্গর গ্রামের তোফায়েল হোসেন, নয়া পাথারিয়া গ্রামের গিয়াস উদ্দিন ও হবিগঞ্জ সদর উপজেলার নোয়াবাদ গ্রামের আলাউদ্দিন।
এমপি আব্দুল মজিদ খান বলেন, প্রায় এক বছর আগে ইউরোপের দেশ ইতালি যাওয়ার জন্য দেশ ছাড়েন বানিয়াচংয়ের তিনজন। অবৈধপথে লিবিয়ায় পৌঁছানোর পর দেশটির পুলিশ তাদের গ্রেফতার করে। সম্প্রতি তারা আমার স্মরণাপন্ন হলে আমি এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন ও স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামালের সঙ্গে যোগাযোগ করি। এ বিষয়ে তারা কূটনৈতিক প্রক্রিয়ায় বানিয়াচংয়ের তিন জনসহ ২৭০ জন বাঙালিকে লিবিয়ার জেল থেকে মুক্ত করেছেন। শনিবার দেশে ফিরে এখন তারা ঢাকায় হাজী ক্যাম্পে অবস্থান করছেন। শিগগিরই প্রবাসীদের যার যার বাড়ি পাঠানো হবে।
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির