editor

প্রকাশিত: 6:24 PM, November 12, 2021

আফগানিস্তানে আবারো মসজিদে বোমা হামলা, এক ডজনেরও বেশি হতাহত

আফগানিস্তানে আবারো মসজিদে বোমা হামলা, এক ডজনেরও বেশি হতাহত

আফগানিস্তানে আবারো মসজিদে বোমা হামলা, এক ডজনেরও বেশি হতাহত

অনলাইন ডেস্ক
আবারো ভয়াবহ বোমা হামলা হয়েছে আফগানিস্তানের একটি মসজিদে। দেশটির নানগরহর প্রদেশের স্পিন ঘর এলাকায় শুক্রবারের নামাজ চলাকালীন ওই বিস্ফোরণটি ঘটানো হয়। এতে কমপক্ষে তিন জন নিহত হয়েছেন এবং আরও ১২ জন আহত হয়েছেন বলে জানিয়েছে তালেবান। বার্তা সংস্থা এএফপিকে এক তালেবান কর্মকর্তা জানান, নামাজ চলাকালীন মসজিদের ভেতরেই বিস্ফোরণটি ঘটানো হয়। ধারণা করা হচ্ছে, এটি একটি আত্মঘাতী বোমা হামলা ছিল। তবে নানগরহর প্রদেশের তালেবান কর্মকর্তা কারি হানিফ জানিয়েছেন, বোমাটি আগে থেকেই মসজিদের ভেতরে প্ল্যান্ট করা হতে পারে।

 

স্থানীয় এক বাসিন্দা আতাল শিনওয়ারি রয়টার্সকে জানিয়েছেন, দুপুর দেড়টার সময় নামাজ শুরু হলে বোমাটি বিস্ফোরিত হয়। একই কথা বলেছেন স্থানীয় আরো অনেকে।

 

এখনো হামলার দায় স্বীকার করেনি কোনো সংগঠন। গত ১৫ই আগস্ট তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর একের পর এক ভয়াবহ হামলা চালিয়ে যাচ্ছে ইসলামিক স্টেটের জিহাদিরা। সংগঠনটির প্রধান টার্গেটে পরিণত হয়েছে দেশটির শিয়া ও তালেবান সদস্যরা। নভেম্বরের প্রথম সপ্তাহেই কাবুলের একটি সামরিক হাসপাতালে হামলা চালিয়ে ১৯ জনকে হত্যা করে আইএস। এছাড়াও প্রায় প্রতি শুক্রবারেই দেশটির মসজিদগুলোতে হামলার ঘটনা ঘটছে। তালেবান সবগুলো হামলার জন্যেই আইএসকে দায়ি করেছে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ