editor
প্রকাশিত: 5:39 PM, March 18, 2021
অনলাইন ডেস্ক
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনা পরিস্থিতিতে আপাতত লকডাউনের চিন্তা-ভাবনা নেই। লকডাউন বাস্তবায়ন স্বাস্থ্য মন্ত্রণালয় করে না। এটা বাস্তবায়ন করে সরকার।আজ দুপুর দেড়টার দিকে টার দিকে রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইন্সটিটিউটে নারী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে অ্যাসোসিয়েশন অফ গ্রাসরুটস ওম্যান এন্টারপ্রেনার্স বাংলাদেশ (এজিডব্লিউইবি)।
জাহিদ মালেক বলেন, আমরা চাই দেশের মানুষের অর্থনৈতিক অবস্থা সফল ও ভালো থাকুক। আমরা এটাও চাই করোনা যাতে বৃদ্ধি না পায়। স্বাস্থ্যবিধি মেনে আমাদের কাজ করতে হবে। আপনারা সামাজিক দূরত্ব বজায় রাখবেন। ভ্যাকসিন নেবেন। মনে রাখতে হবে ভ্যাকসিন নিলে যে সুরক্ষিত হয়ে গেলেন তা কিন্তু নয়।
তিনি বলেন, আমরা যেসব পদক্ষেপগুলো গ্রহণ করেছি তা জেলা পর্যায়ে নির্দেশনা দিয়েছি। যাতে করে দেশের জনগণ করোনা ভাইরাস রোধে মাস্ক পরিধান করে সামাজিক দূরত্ব বজায় চলবে। জনসচেতনতায় মোবাইল কোড কার্যক্রম চালু করছি। যারা মাস্ক পরিধান করবেন না তাদেরকে জরিমানা করা হবে, এসব কার্যক্রম আবারও চালু করেছি এবং প্রচার-প্রচারণা বৃদ্ধি করেছি। আমাদের কর্মকাণ্ড আরও জোরদার করছি। দেশবাসীর সহযোগিতা পেলে করোনা নিয়ন্ত্রণে চলে আসবে।
মন্ত্রী বলেন, আমরা যদি স্বাস্থ্য বিধি না মেনে চলি তাহলে করোনা আবারও বেড়ে যাবে। ১৫ দিনে ২০ লাখ লোক কক্সবাজার ও বান্দরবান ভ্রমণে গিয়েছে। কেউ মাস্ক পরিধান করেননি। যারাই মাস্ক ছাড়া ঘুরেছে তারাই সংক্রমিত হয়েছে। বিয়ে-শাদীতে হাজার হাজার লোক অংশগ্রহণ করে কেউ মাস্ক পরিধান করে না। এই বিষয় গুলো যদি আমরা পরিহার করি, স্বাস্থ্যবিধি মেনে চলি তাহলে আমাদের লকডাউনের প্রয়োজন হবে না। সরকার ভেবে-চিন্তে পদক্ষেপ গ্রহণ করবে।
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ