editor
প্রকাশিত: 8:57 PM, November 10, 2021

জগন্নাথপুরে সাড়ে ২০ কেজি গাঁজাসহ ওয়ারেন্টভুক্ত ৩ আসামী গ্রেপ্তার
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুরে সাড়ে ২০ গাঁজা সহ আলাল মিয়া (৩৩) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-৯ একটিদল। বুধবার (১০ নভেম্বর) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আলাল মিয়া সুনামগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া ওয়েজখালী এলাকার ফিরোজ আলীর ছেলে।
মঙ্গলবার রাতে র্যাব-৯ উপজেলার রানীগঞ্জ বাজার থেকে আলাল মিয়াকে আটক করে। এসময় তার কাছ থেকে ২০ কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় এবং একটি পাইভেট কার জব্দ করে র্যাব। উদ্বারকৃত গাঁজার বাজার মূল্য ২ লাখ ৪ হাজার টাকা। পরে সুনামগঞ্জ র্যাব ৯ এর পুলিশ পরিদর্শক আহাম্মদ আলী বাদী হয়ে জগন্নাথপুর থানায় মামলা করেন।
এদিকে, জগন্নাথপুর থানা পুলিশের পৃথক অভিযানে ওয়ারেন্ট ভুক্ত দুই আসামীকে গত মঙ্গলবার রাতে নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন, পৌরসভার ইসলামপুর (আলখানার পাড়) এলাকার মৃত ছোয়াব উল্লার ছেলে আবু খালেদ (২৬) ও জগন্নাথপুর দিঘীরপাড় এলাকার মৃত আপ্তাব আলীর ছেলে সেলিম মিয়া (৩০)।
বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, আসামীদের আজ বুধবার আদালতে পাঠানো হয়েছে।##
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ