editor
প্রকাশিত: 9:26 PM, January 2, 2022

মাদকের বিরুদ্ধে আমাদের সবাইকে সামাজিক আন্দোলন জোরদার করতে হবে : অতিরিক্ত মহাপরিচালক
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিলেট বিভাগের অতিরিক্ত পরিচালক মোঃ জাহিদ হোসেন মোল্লা বলেছেন, মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন জোরদার করতে হবে, শুধু আইনশৃঙ্খলা বাহিনীর উপর নির্ভর করলে আমাদের হবে না আমাদের ও নিজ নিজ অবস্থান থেকে মানুষ কে সচেতন করে তুলতে হবে। মাদক তরুন প্রজন্মের মেধাশক্তি বিনষ্ট করে দেয় এবং সুস্থ ও স্বাভাবিক জীবনে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। মাদকের বিরুদ্ধে সরকার অনড় অবস্থানে রযেছে। তিনি (১ জানুয়ারি) শনিবার সকাল ১১টায় সিলেট নগরীর ২৬নং ওয়ার্ডের কদমতলীতে কাউন্সিলর কার্যালয়ে মাদক বিরোধী সচেতনতামূলক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এই কথাগুলো বলেন।
সিসিকের প্যানেল মেয়র ও ২৬নং ওয়ার্ডের কাউন্সিলর তৌফিক বক্স লিপন এর সভাপতিত্বে ও ওয়ার্ড সচিব সুলতান আহমদ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলার কার্যালয়ের উপপরিচালক মলয় ভূষন চক্রবর্তী, মুক্তিযোদ্ধা এড. রফিকুল হক, সিলেট মহানগর আওয়ামীলীগের দপ্তর সম্পাদক খন্দকার মহসিন কামরান, ভার্থখলা এলাকার নাজিম উদ্দিন চৌধুরী, হিজড়া যুব কল্যাণ সংস্থার সভাপতি সুক্তা। এ সময় ২৬নং ওয়ার্ডের প্রবীণ মুরব্বিয়ান, যুব সমাজ, নারী ও হিজড়া জনগোষ্ঠীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির