editor

প্রকাশিত: 1:25 PM, June 9, 2022

এ পর্যন্ত বাজেট পেশ করেছেন যারা

এ পর্যন্ত বাজেট পেশ করেছেন যারা

এ পর্যন্ত বাজেট পেশ করেছেন যারা

8

ডেস্ক রিপোর্ট
বাংলাদেশের ৫১তম বাজেট পেশ হবে জাতীয় সংসদে। বর্তমান সরকারের ২২ তম বাজেটটি সর্বকালের সবচেয়ে বড় রেকর্ড। বাজেটের আকার ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকা।

আজ দেশের ইতিহাসে ১২তম ব্যক্তি হিসাবে চতুর্থবারের মতো বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এর আগে গত ১০ বছর টানা বাজেট দিয়েছেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বর্তমান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এর আগে ছিলেন পরিকল্পনামন্ত্রী।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা যায়, দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২-৭৩ অর্থবছর প্রথম বাজেট ঘোষণা করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন সরকারের অর্থমন্ত্রী তাজউদ্দীন আহমদ। প্রথম বাজেটসহ তিনি মোট তিনবার (১৯৭২-৭৩, ১৯৭৩-৭৪ ও ১৯৭৪-৭৫) বাজেট পেশ করেন। ১৯৭৫-৭৬ অর্থবছরের বাজেট পেশ করেন তৎকালীন অর্থমন্ত্রী আজিজুর রহমান মল্লিক।

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান টানা তিনবার (১৯৭৬-৭৭, ১৯৭৭-৭৮ ও ১৯৭৮-৭৯) বাজেট পেশ করেন। সামরিক বাহিনীর উপ-প্রধান হিসেবে তিনি এ বাজেট দেন।

১৯৭৯-৮০ অর্থবছরে তৎকালীন অর্থমন্ত্রী এমএন হুদা বাজেট পেশ করেন।

অর্থমন্ত্রীর দায়িত্বে থেকে এম সাইফুর রহমান ১৯৮০-৮১ ও ১৯৮১-৮২ অর্থবছরে দুবার এবং ১৯৯১-৯২, ১৯৯২-৯৩, ১৯৯৩-৯৪, ১৯৯৪-৯৫, ১৯৯৫-৯৬ অর্থবছরে পাঁচবার এবং ২০০২-০৩, ২০০৩-০৪, ২০০৪-০৫, ২০০৫-০৬, ২০০৬-০৭ পর্যন্ত আরও পাঁচবারসহ সর্বমোট ১২ বার বাজেট পেশ করেন।

সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ১৯৮২-৮৩ ও ১৯৮৩-৮৪ অর্থবছরে দুবার এবং ২০০৯-১০, ২০১০-১১, ২০১১-১২, ২০১২-১৩, ২০১৩-১৪, ২০১৪-১৫, ২০১৫-১৬, ২০১৬-১৭, ২০১৭-১৮, ২০১৮-১৯ অর্থবছরে টানা ১০ বারসহ সর্বমোট ১২ বার বাজেট পেশ করেন।

১৯৮৪-৮৫, ১৯৮৫-৮৬, ১৯৮৬-৮৭ ও ১৯৮৭-৮৮ এই চার অর্থবছর বাজেট দেন অর্থমন্ত্রী এম সায়েদুজ্জামান।

4

১৯৮৮-১৯৮৯ অর্থমন্ত্রী হিসাবে দায়িত্ব পান মেজর জেনারেল এমএ মুনিম। তিনি দুবার (১৯৮৮-৮৯ ও ১৯৯০-৯১) বাজেট পেশ করেন।

১৯৮৯-৯০ অর্থবছর অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন ওয়াহিদুল হক। তিনি ওই অর্থবছরের বাজেট পেশ করেন।

5

অর্থমন্ত্রীর দায়িত্বে থেকে শাহ এএমএস কিবরিয়া ১৯৯৬-৯৭, ১৯৯৭-৯৮, ১৯৯৮-৯৯, ১৯৯৯-০০, ২০০০-০১ ও ২০০১-০২ অর্থবছরে মোট ছয়বার বাজেট পেশ করেন।

6

এছাড়া ২০০৭-০৮ ও ২০০৮-০৯ এই দুই অর্থবছরে বাজেট পেশ করেন ড. এবি মির্জ্জা আজিজুল ইসলাম।

সিলেটে জন্ম দেওয়া সাবেক দুই অর্থমন্ত্রী সাইফুর রহমান ও এম এ মুহিত সর্বাধিক ১২ বার করে বাজেট পেশ করেছেন।

4

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

নবীগঞ্জে খালিছ ও পুলিশ কনস্টেবল রাজু’র বিরুদ্ধে তাণ্ডবের অভিযোগ

নবীগঞ্জে খালিছ ও পুলিশ কনস্টেবল রাজু’র বিরুদ্ধে তাণ্ডবের অভিযোগ

6 হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নে ৫ই আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর আত্মগোপনে থাকা কথিত ‘খালিছ’ আবারও এলাকায় বেপরোয়া হয়ে উঠেছে।

বারকি শ্রমিক থেকে কোটিপতি ‘শ্যাম কালা’

বারকি শ্রমিক থেকে কোটিপতি ‘শ্যাম কালা’

8 বছর দশেক আগেও তিনি ছিলেন পাথর শ্রমিক। আর বাবা মোশাহিদ আলী ছিলেন একজন দিনমজুর। তবে দিন পাল্টে গেছে। বারকি

সদর উপজেলার জাহাঙ্গীরনগর যেন মাদকের হাট, নেপথ্যে সেলিম-বেগম দম্পতি

সদর উপজেলার জাহাঙ্গীরনগর যেন মাদকের হাট, নেপথ্যে সেলিম-বেগম দম্পতি

1 সিলেট সদর উপজেলায় মাদকের ভয়াবহ বিস্তার ও অবাধ বেচাকেনার প্রসঙ্গ উঠলেই সবার আগে নাম আসে ৬ নম্বর টুকেরবাজার ইউনিয়নের

চীনে ৫০ দিনের উচ্চতর উশু প্রশিক্ষণে যাচ্ছেন সিলেটের আন্তর্জাতিক কোচ আনোয়ার হোসেন

চীনে ৫০ দিনের উচ্চতর উশু প্রশিক্ষণে যাচ্ছেন সিলেটের আন্তর্জাতিক কোচ আনোয়ার হোসেন

8 চীন সরকারের অর্থায়নে এবং বাংলাদেশ সরকারের সহযোগিতায় চীনে অনুষ্ঠিতব্য ৫০ দিনের উচ্চতর উশু প্রশিক্ষণ কোর্সে অংশ নিতে যাচ্ছেন বাংলাদেশ

সিলেট জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি সদস্য সচিব রেজাউল করিম নাচন

সিলেট জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি সদস্য সচিব রেজাউল করিম নাচন

5 সিলেট জেলা ক্রীড়া সংস্থার নতুন এডহক কমিটি অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। এতে সিলেটের বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও ক্রীড়াবিদ

চায়না অ্যাম্বাসেডর কাপ উশু চ্যাম্পিয়নশিপে জাতীয় জাজ সম্মাননা পেলেন আরিফ উদ্দিন ওলি

চায়না অ্যাম্বাসেডর কাপ উশু চ্যাম্পিয়নশিপে জাতীয় জাজ সম্মাননা পেলেন আরিফ উদ্দিন ওলি

2 ঢাকার মিরপুরস্থ শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সফলভাবে অনুষ্ঠিত হলো ‘৮ম চায়না অ্যাম্বাসেডর কাপ উশু চ্যাম্পিয়নশিপ-২০২৬। প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে জাতীয়

সিলেট ছাত্রদলের ‘আইকন’ দিনার

সিলেট ছাত্রদলের ‘আইকন’ দিনার

5 সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন দিনারÑরাজনীতির রাজপথে এক পরীক্ষিত, আপসহীন ও জনপ্রিয় নাম। দীর্ঘদিনের রাজনৈতিক আন্দোলন-সংগ্রাম, হুলিয়া,

তৃণমূলের আস্থা ও দুর্যোগের সহযোদ্ধা ইমদাদ চৌধুরী

তৃণমূলের আস্থা ও দুর্যোগের সহযোদ্ধা ইমদাদ চৌধুরী

1 সিলেট নগর রাজনীতিতে রাজপথের দূরদর্শী নেতৃত্ব, করোনাকালীন দুর্যোগে মানবিক ভূমিকা এবং সাধারণ মানুষের সুখে-দুঃখের সহমর্মী হিসেবে নিজেকে আলাদা উচ্চতায়

1
5