editor
প্রকাশিত: 2:42 PM, November 3, 2023
সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধি
ভারতের ত্রিপুরারাজ্যে মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যাচ্ছে দ্রব্যমূল্য। পেঁয়াজ, আলু, বেগুন সমেত যাবতীয় সবজি। আগরতলার খুচরো বাজারগুলোতে পেঁয়াজ ৭০- ৭৫ টাকা কিলো বিক্রয় হচ্ছে। সপ্তাহ খানেক আগে ছিল ৪৫-৫০ টাকা। একলাফেই উঠেছে ৭০ টাকায়। হঠাৎ পেঁয়াজের এই লাফ কেন, কেউ বলতে পারছেনা। আগরতলা মহারাজগঞ্জ বাজারে ১ নভেম্বর ও ২ নভেম্বর পুলিশ নিয়ে অভিযানে নামেন মহকুমা প্রশাসন ও খাদ্য দপ্তরের আধিকারিকরা। তাঁদের কথায়, ব্যবসায়ীদের সতর্ক করা এবং ” ব্যবসার সঙ্গে জনসেবার কথা মনে করাতেই” এ অভিযান। তাঁরা সাংবাদিকদের জানিয়েছেন, বাজারে পেঁয়াজের বিপুল মজুত আছে। কোনও অভাব নেই। নাসিক থেকে ৫দিন আগে পাঠানো নতুন পেঁয়াজের চালানও বাজারে পেয়েছেন তাঁরা। মেজাজি পেঁয়াজের পেছনে লাইন ধরেছে আলু এবং অন্য সবজিরাও। আগরতলায় সাধারণ আলু বিক্রি হচ্ছে ২০-২৫ টাকা কিলো। আসল চন্দ্রমুখী পাওয়া গেলে ৫০ টাকার নিচে নয়। বেগুনের কিলো ৬০ টাকা, পটল ৬০ টাকা, বাজার ছেয়ে থাকা ফুলকপি ডাঁটা সমেত ১০০ টাকা কিলো, বাঁধাকপি ৬০ টাকা। কাঁচামরিচ কদিন ৫ সেঞ্চুরি হাঁকিয়ে এখন ১০০তে নেমেছে। মাছের বাজার ও চড়া। ইলিশ ১৫০০ থেকে ২০০০ টাকা কেজি। এক কিলোর ওপরে কাতলা কাটা ৩৫০ থেকে ৪০০ টাকা, ছোট দেশি কই ৭০০- ৮০০ টাকা কিলো। সাধারণ মানুষের নাভিশ্বাস ওঠার জোগাড়।
2 ঘন ঘন বিদ্যুৎ লোডশেডিং, ভৌতিক বিল তৈরি এবং সিলেটে প্রতিনিয়ত আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 7
2 সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন বলেছেন, দুর্নীতি শুধু সামাজিক ব্যাধি নয়, এটি উন্নয়নের অন্যতম প্রধান অন্তরায়। দুর্নীতিমুক্ত ও
3 শিক্ষার্থীদের ইংরেজি বানান দক্ষতা, শব্দভাণ্ডার বৃদ্ধি ও সঠিক উচ্চারণের সক্ষমতা তরান্বিত করার লক্ষ্যে সিলেটের স্কলার্সহোম মেজরটিলা কলেজে অনুষ্ঠিত হয়েছে
8 সিলেট উইমেন্স মেডিকেল কলেজে পবিত্র সীরাতুন্নবী (সা.) কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ আগস্ট) সকাল ১১টায় নগরীর মিরবক্সটুলাস্থ কলেজ অডিটরিয়ামে
1 দক্ষিণ সুরমার মাদক, জুয়া ও অসামাজিক কার্যকলাপের অপমুকুট যার মাথায়, তিনি স্থানীয়ভাবে ‘রাণী’ হিসেবে পরিচিত রহিমা। কীন ব্রিজের দক্ষিণ
2 রাজনৈতিক পটপরিবর্তন ও পরিবর্তিত পরিস্থিতিতে দলীয় কর্মকাণ্ডে বিধিনিষেধ থাকা সত্ত্বেও সিলেটে প্রকাশ্য তৎপরতা চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে সিলেট মহানগর
6 মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার অহিদাবাদ চা বাগানে শনিবার (২৯ আগস্ট ) হয়ে গেল ১২তম জুঁই প্রকাশ সাহিত্য আড্ডা ও
8 সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে আগমন উপলক্ষে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্য যুবদলের