editor
প্রকাশিত: 12:42 PM, September 17, 2024
অনলাইন ডেস্ক:: বর্তমানে অনেকেই দ্রুত ওজন ঝরাতে গিয়ে দীর্ঘক্ষণ না খেয়ে থাকেন, যা স্বাস্থের জন্য মারাত্মক হতে পারে। ওজন কমাতে মোটেই না খেয়ে থাকবেন না কিংবা ক্র্যাশ ডায়েট করবেন না।
এই দুটো পদ্ধতিই স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। এতে সাময়িক সময় ওজন কমলেও আবার বাড়াতে পারে। এমনকি আপনি মারাত্মক অসুস্থ হয়েও পড়তে পারেন। এর সঙ্গে ভুগবেন অপুষ্টিতেও।
তাই কম সময়ে বেশি পরিমাণ ওজন কমানোর জন্য কিছু নিয়ম আপনাকে দৈনন্দিন জীবনযাত্রায় মেনে চলতে হবে। আর একটি কথা মনে রাখবেন, খুব শর্টকাটে কখনো কোনো কাজ হয় না।
তাই সময় নিয়ে হলেও ওজন কমাতে নির্দিষ্ট নিয়ম মেনে চলুন। না খেয়ে নয় বরং পছন্দের খাবার খেয়েও ওজন কমাতে পারবেন কয়েকটি টিপস মেনে। চলুন জেনে নেওয়া যাক-
কম সময়ে বেশি পরিমাণে ওজন কমাতে চাইলে নজর দিতে হবে স্বাস্থ্যকর খাবারের প্রতি। সহজপাচ্য খাবার খেতে হবে যাতে শরীর সুস্থ থাকে। অল্প পরিমাণে খান
আপনি কী খাচ্ছেন, কখন খাচ্ছেন ও কতটুকু খাচ্ছেন- এসবের উপরেই নির্ভর করে ওজন বেড়ে বা কমে যাওয়া। একবারে অনেকটা খাবার খাবেন না। প্রয়োজনে বারবার অল্প অল্প করে খাবার খান।
যেসব খাবারে ক্যালোরি ও ফ্যাটের পরিমাণ বেশি, সেগুলো না খাওয়াই ভালো। তার পরিবর্তে প্রোটিন ও ফাইবার সমৃদ্ধ খাবার খান। কার্বোহাইড্রেট বাদ দিতে পারলে ভালো। তবে একবারে বন্ধ করবেন না। পাশাপাশি চিনি ওমিষ্টিজাতীয় খাবারও কম খান।
খাবার নিয়ন্ত্রণের পাশাপাশি কম সময়ে অনেকটা ওজন কমাতে চাইলে নিয়মিত শরীরচর্চা করতে হবে। জিমে না গেলে ঘরেই করুন যোগাসন বা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ।
ওজন কমানোর ক্ষেত্রে সঠিক পরিমাণে পানি পান করার অভ্যাস করুন। এতে শরীরে জমে থাকা টক্সিন বের হয়ে যাবে। ফলে ওজন কমবে দ্রুত।
শারীরিক বিভিন্ন সমস্যার থাকলে ও দ্রুত ওজন ঝরাতে অবশ্যই পুষ্টিবিদের পরামর্শ নিন। তিনি আপনার শারীরিক অবস্থা বুঝেই সঠিক ডায়েট প্ল্যান দেবেন। সে অনুযায়ী চললে স্বাস্থ্যকর উপায়ে ওজন কমাতে পারবেন কম সময়ের মধ্যেই।
“সাম্প্রদায়িক উসকানি প্রতিরোধ কর, সকল নাগরিকের মানবাধিকার নিশ্চিত কর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আসন্ন দূর্গাপূজা উপলক্ষে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার
দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র নবনিযুক্ত প্রশাসক এজাজ আহমেদ চৌধুরী’র সাথে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার
সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নে রুজি বেগম (২১)’কে শিবের বাজারের শ্বশুর বাড়ির লোকদের দ্বারা পরিকল্পিত হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সিলেট মহানগর দায়রা জজ আদালতের নবনিযুক্ত প্রসিকিউটরগণ আনুষ্ঠানিকভাবে তাদের দায়িত্ব গ্রহণ করেছেন। বুধবার (৭ অক্টোবর) দুপুরে সিলেট মহানগর দায়রা জজ
ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগের প্রাদুর্ভাব রুখতে এবং জনস্বাস্থ্য সুরক্ষায় কার্যকর সামাজিক উদ্যোগ গ্রহণ করেছে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটি।
ঢাকার জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত এবং শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন
সিলেট মহানগর দায়রা জজ আদালতের সদ্য সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট বদরুল আহমদ চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন এই আদালতে
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রলি সংকটকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এবং প্রবাসী ও সাধারণ যাত্রীদের সাথে দায়িত্বপ্রাপ্তদের অশালীন ও