admin
প্রকাশিত: 12:33 AM, March 21, 2025
স্বেচ্ছাসেবক লীগ নেতাকে স্বেচ্ছাসেবক দলের আহবায়ক করায় সিলেটে তোলপাড় শুরু হয়েছে। ক্ষোভ ছড়িয়ে পড়েছে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের তৃণমূল নেতাকর্মীদের মধ্যে। তারা ধিক্কার জানাচ্ছেন দলের জেলা ও মহানগর নেতৃবৃন্দকে।
জানা গেছে, গোলাপগন্জের হেতিমগন্জের রোটা: রাশেদুজ্জামান রাশেদ ছিলেন স্বৈরাচার আওয়ামী লীগের অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক লীগ নেতা। সিলেট নগরের এয়ারপোর্ট থানাধীন খাসদবির এলাকায় তার বর্তমান বসবাস।
রাশেদুজ্জামান রাশেদ ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিছবাহ সিরাজে অতি ঘনিষ্টজন। পলাতক সিটি মেয়র আনোয়ারুজ্জামানেরও ছিলেন আস্তাভাজন ও একনিষ্ঠ ভক্ত। বিগত সিলেট সিটি নির্বাচনে আওয়ামী মেয়র আনোয়ারুজ্জামানের পক্ষে প্রকাশ্যে নির্বাচনী প্রচারণাও চালান তিনি।
গত বছরের ৫ আগস্ট দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর কিছুদিন নিরাপদ আশ্রয়ে চলে যান এই রাশেদ। সম্প্রতি তিনি আবার প্রকাশ্যে এসে শুরু করে দিয়েছেন বিএনপির রাজনীতি। স্বেচ্ছাসেবক লীগ নেতা থেকে হয়ে গেছেন স্বেচ্ছাসেবক দলের নেতা। সাবেক সেচ্ছাসেবক লীগ নেতা রাশেদুজ্জামান রাশেদকে সম্প্রতি সিলেট বিমানবন্দর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক করা হয়েছে। আর এ নিয়ে শুরু হয়েছে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে হৈচৈ ও শোরগুল।
অভিযোগ পাওয়া গেছে,সাবেক সেচ্ছাসেবক লীগ নেতা রাশেদুজ্জামান রাসেদ একজন দলিল লেখক। ৭ম শ্রেণি পড়ুয়া রাশেদুজ্জামান এসএসসি’র জাল সার্টিফিকেট সংগ্রহ করে ডিড রাইটারের সনদ নিয়েছেন। কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিছবাহ সিরাজের তদবিরে ২০১৪ সালে ডিড রাইটারের সনদ হাসিল করেন রাশেদ।
বিগত আওয়ামী সরকারের আমলে রাশেদুজ্জামানের বিরুদ্ধে আওয়ামী লীগ এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজের নামে সিলেট সদর সাব রেজিস্ট্রার অফিসে ব্যাপক চাদাবাজির অভিযোগ রয়েছে। এমনকি বিভন্ন জাল দলিল সৃজন করে সরকারি সম্পত্তি, চা-বাগানের জায়গা আওয়ামিলীগের কেন্দ্রীয় নেতা মিসবাহ উদ্দিন সিরাজের নামে রেজিস্ট্রারী করার ও অভিযোগ পাওয়া গেছে।পটপরিবর্তন এর পর সেচ্ছাসেবক লীগ ছেড়ে তিনি হয়ে গেছেন সেচ্ছাসেবক দল নেতা। জাল-জালিয়াতির মাধ্যমে গড়ে তুলেছে টাকার পাহাড়।
তার ভাই দলিল লেখক মজিদ উরফে জাল মজিদ হচ্ছেন তার সব জালিয়াতি কাজের সহযোগী। জ্ঞাত বহির্ভুত বিপুল অঙ্কের আয়ের টাকা দিয়ে গ্রামের বাড়ি হেতিমগঞ্জে গড়ে তুলেছেন নিজ নামে বিলাসবহুল বাগান বাড়ি।
বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অবিলম্বে জালিয়াত রাশেদুজ্জামান রাশেদকে স্বেচ্ছাসেবক দলের সিলেট বিমানবন্দর থানা আহ্বায়কের পদ থেকে অপসারনসহ তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহনের জোর দাবি জানিয়েছেন।
“নিরাপদ সড়ক, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে সিলেটে শিক্ষার্থীদের
দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্ট ১৪৩৩ বঙ্গাব্দের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৭
গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) পরিচালিত জিডিএফ-ডিকেএফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের দীর্ঘমেয়াদী স্থায়ী উন্নয়ন পরিকল্পনা ও আধুনিক ভবন নির্মাণ বিষয়ে সিলেট সিটি
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন পরিদর্শন করেছেন বাজুসের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ও সিলেটের ব্যবসায়ীবৃন্দ।
সিলেট মহানগর বিএনপির ৩৯নং ওয়ার্ডের নবনির্বাচিত সভাপতি এনামুল হোসেন এনাম, সাধারণ সম্পাদক ফখর উদ্দীন এবং সাংগঠনিক সম্পাদক দিলোয়ার হোসেন-কে আন্তরিক
সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী শেখঘাট এলাকায় নবনির্মিত শেখঘাট নতুন কেন্দ্রীয় জামে মসজিদ-এর প্রাতিষ্ঠানিক ও নিয়মিত প্রার্থনার শুভ উদ্বোধন
খন্দকার মুক্তাদিরের চোখে এক ‘পরিশ্রমী ও কর্মতৎপর’ নেতা সিলেটের রাজনীতিতে রাজপথের দূরদর্শী সংগঠক ও তৃণমূলের আস্থার প্রতীক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের মরাচেলা (সুনামগঞ্জ জেলা কার্যালয়ের রেকর্ড অনুযায়ী সোনালী চেলা) নদীর পাড় কেটে বেআইনিভাবে বালু উত্তোলনের অভিযোগে