admin
প্রকাশিত: 10:34 PM, November 11, 2021
ফখরুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
র্যাব-৯, সিলেট এর একটিদল ইউপি নির্বাচনের এক চেয়ারম্যান প্রার্থীকে গুম করে ৫দিন অমানবিক নির্যাতন ও নির্বাচনের প্রার্থীতা প্রত্যাহারে বাধ্য করার ভয়ংঙ্কর ঘটনা ঘটেছে। গুম ও নির্যাতনের শিকার হাজী জমির উদ্দিন, স্থানীয় উমাইর গাঁও গ্রামের তৈয়ব আলী পুত্র। র্যাব-৯, সিলেট এর একটিদল গত ১ নভেম্বর তাকে নিজ বাড়ি থেকে তুলে নিয়ে গুম করে নির্যাতন চালায়, পরে ৫ নভেম্বর ভোরে স্থানীয় বাজার সংলগ্ন রাস্থার পাশে তাকে অবচেতন অবস্থায় ফেলে রেখে যায়। র্যাবের অমানবিক নির্যাতন ও হুমকিতে প্রাণ বাঁচাতে তিনি প্রার্থীতা প্রত্যাহার করে নির্বাচন থেকে সরে দাড়িয়েছেন। এই ঘটনায় স্থানীয় জনমনে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। ‘সিলেটের সময়’ প্রতিনিধির সাথে একান্ত আলাপকালে বিষয়টির বিস্তারিত বর্ণনা করেন ভিকটিমের ভাতিজা বদরুল ইসলাম।
বদরুল ইসলাম বলেন, আমার চাচা হাজী জমির উদ্দিন একজন সফল ব্যবসায়ী ও সমাজসেবক। স্থানীয় ২নং হাটখোলা ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে আমার চাচা জনগণের সর্মথনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হন। বিষয়টি মেনে নিতে পারেননি আমাদের ইউনিয়নের অপর চেয়ারম্যান প্রার্থী হাটখোলা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আফতাব হোসেন সিরাজি। কারণ আফতাব হোসেন সিরাজি ক্ষমতাসীন দলের প্রভাব খাটিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছেন। এলাকায় তার, চাঁদাবাজি, দূর্নীতি ও নিপীড়নের ফলে স্থানীয় জনগণ তাকে পছন্দ করেন না। পক্ষান্তরে হাজী জমির উদ্দিন একজন সৎ, সমাজসেবী ও সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব হওয়ায় এলাকায় তাঁর ব্যাপক জনপ্রিয়তা এবং গ্রহণযোগ্যতা রয়েছে। এই অবস্থায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে হাজী জমির উদ্দিনের কাছে পরাজয়ের বিষয়টি বুঝতে পারেন আফতাব হোসেন সিরাজি। তাই তিনি ও তার দলীয় ক্যাডার বাহিনী দিয়ে হাজী জমির উদ্দিনকে নির্বাচন থেকে সরে যাওয়ার জন্য নানাভাবে হুমকী দেন। এতে কাজ না হওয়ায় অবশেষে ক্ষমতাসীন দলের প্রভাব ও অর্থের বিনিময়ে প্রশাসন ম্যানেজ করে র্যাপিট এ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব) কে দিয়ে জগন্য ও ভংয়ঙ্কর এই ঘটনাটি ঘটান।
বদরুল ইসলাম বলেন ভিকটিম হাজী জমির উদ্দিন তাকে জানিয়েছেন, গত ১ নভেম্বর সন্ধ্যা ৭টার দিকে র্যাব-৯, সিলেটের ৫/৬ জনের একটিদল হাজী জমির উদ্দিনের বাড়িতে যায়। এসময় জোরপূর্বক র্যাব তাকে নিজেদের গাড়িতে তুলে নিয়ে যায় র্যাব। এই ঘটনার পর বদরুল ইসলামসহ পরিবারের সদস্যরা র্যাব, পুলিশসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেও তার কোন সন্ধান বের করতে পারেননি। এদিকে র্যাব হাজী জমরি উদ্দিনকে তুলে নিয়ে চোখ বেঁধে একটি অন্ধকার নির্জন কক্ষে বন্ধি করে রাখে। তাকে ঠিকমত খাবার পানিও দেয়া হতো না, উপরন্তু, মারধরসহ তার উপর অমানবিক নির্যাতন চালায় র্যাব। তাকে ক্রসফায়ারে হত্যার হুমকীও দেয় র্যাব। আসন্ন নির্বাচনের প্রার্থীতা প্রত্যাহারে রাজি করাতে তার উপর এই অমানবিক নির্যাতন চলে। এইভাবে ৪দিন নির্যাতনের পর একপর্যায় প্রাণ বাঁচাতে তিনি তাদের প্রস্তাবে সম্মত হন। পরদিন ৫ নভেম্বর ভোরে র্যাব তাকে স্থানীয় বাজার সংলগ্ন রাস্তার পাশে আহত অবচেতন অবস্থায় ফেলে যায়। পথচারীরা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপতালে নিয়ে যান। খবর পেয়ে পরিবারের সদস্যরা হাসপাতালে ছুটে আসেন। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে একপর্যায় তার জ্ঞান ফিরে আসে। ঐদিনই তিনি হাসপাতাল থেকে সরাসরি স্থানীয় নির্বাচন অফিসে গিয়ে তার প্রার্থীতা প্রত্যাহার করে নেন। তিনি বদরুল ইসলামকে জানিয়েছেন, প্রার্থীতা প্রত্যাহার করার শর্তে তাকে মুক্তি দিয়েছে, এখন প্রার্থীতা প্রত্যাহার না করলে ফের তাকে অপহরণ করে গুম করে হত্যা করা হবে। এখন প্রাণ ভয়ে তিনি বাড়ি ছেড়ে আত্মগোপনে চলে গেছেন।
ক্ষতার অব্যবহার করে সংঘঠিত ভয়ংঙ্কর মর্মান্তিক এই ঘটনাটি জনমনে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। সচেতন মহল এই ঘটনায় জড়িতদের দৃষ্ঠান্তমূলক শাস্তি দাবী করেছেন।
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ