admin

প্রকাশিত: 4:52 PM, August 9, 2026

প্রভাবশালীদের সাথে ছবি তুলে রাজনীতিতে রূপ বদল : খাদিমপাড়ায় সুবিধাবাদী ‘খোকন’কে নিয়ে বিতর্ক

প্রভাবশালীদের সাথে ছবি তুলে রাজনীতিতে রূপ বদল : খাদিমপাড়ায় সুবিধাবাদী ‘খোকন’কে নিয়ে বিতর্ক

8

রাজনীতি ও ব্যবসার সুবিধার্থে বহুরূপী সাজে নিজেকে জাহির করার অভিযোগ উঠেছে খাদিমপাড়ার বাসিন্দা শফিকুর রহমান খোকনের বিরুদ্ধে। তিনি খাদিমপাড়া ৬ নম্বর রোডের ফজলুর রহমান তালুকদারের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, বিগত ১৭ বছর ধরে তিনি আওয়ামী লীগ ও যুবলীগের সাবেক কাউন্সিলর, টিলাঘর গ্রুপের প্রভাবশালী নেতা জাহাঙ্গীরসহ তার ঘনিষ্ঠ বলয়—আফসর চেয়ারম্যানের ভাই আফজল এবং সামাদ (মেজর টিলার) গংদের সাথে সক্রিয় রাজনীতি ও ব্যবসায়িক সুবিধা ভোগ করে আসছিলেন। স্থানীয় রাজনীতি ও ব্যবসা টিকিয়ে রাখতে তিনি সাবেক কাউন্সিলর জাহাঙ্গীরের পরিবারের অন্যতম আস্থাজন হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

তবে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর তিনি রাতারাতি রূপ বদলে বিএনপি সাজতে শুরু করেছেন বলে অভিযোগ করেছেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের একাধিক নেতাকর্মী। বর্তমানে তিনি কোনো ওয়ার্ডের সভাপতি বা বড় পদ পাওয়ার ভুয়া পরিচয় দিয়ে বেড়াচ্ছেন। এমনকি বর্তমানে প্রভাবশালী নেতাদের “ঘনিষ্ঠ বন্ধু” পরিচয় দিয়ে বিভিন্ন স্থানে রাজনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টা করছেন।

5

খোকনের বিরুদ্ধে অন্যতম গুরুতর অভিযোগ হলো—তিনি নিজের অবস্থান ভারী করতে বিএনপি ও অঙ্গসংগঠনের সক্রিয় নেতাদের বিরুদ্ধে চক্রান্ত শুরু করেছেন। পূর্বে তিনি বিভিন্ন সমাজিক যোগাযোগ মাধ্যমে টাকার বিনিময়ে নিউজ করিয়ে স্থানীয় বিএনপি নেতা রাহাত চৌধুরী মুন্না, ছাত্রদল নেতা সোহেল, কামরুল ও কয়েস লোদীসহ একাধিক নেতার বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছিলেন। পরে চুক্তিকৃত টাকা পরিশোধ না করায় সংশ্লিষ্ট ফ্যামিলির সাথে লেনদেন সংক্রান্ত মেসেজের স্ক্রিনশট ফাঁস হয়ে গেলে তার এই অপতৎপরতা সবার সামনে উঠে আসে।

রাজনৈতিক পরিচয় পরিবর্তনের পাশাপাশি তার বিরুদ্ধে এলাকাভিত্তিক একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। খাদিমপাড়া ৬ নম্বর রোড এলাকায় তিনি ভূমি খোক হিসেবে পরিচিত। এছাড়া তিনি দীর্ঘদিন ধরে মাদক সেবন ও মাদক ব্যবসার সাথে পরোক্ষ ও প্রত্যক্ষভাবে জড়িত বলে দাবি করছেন নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা।

3

স্থানীয় বিএনপির দায়িত্বশীল নেতারা সতর্ক করে দিয়ে জানান, খোকন কখনোই বিএনপির রাজনীতির সাথে যুক্ত ছিলেন না। তিনি কেবল নিজের সুযোগ-সুবিধা ও অপরাধমূলক কর্মকাণ্ড আড়াল করতেই হঠাৎ বিএনপি সেজে মাঠে নেমেছেন। এ বিষয়ে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

4

Sharing is caring!

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ সংবাদ

ইসলামের মূল্যবোধকে সমাজে জাগ্রত ও সমুন্নতরাখতে ইসলামী সংস্কৃতির চর্চার কোনো বিকল্প নেই: সংসদ সদস্য অধ্যাপক মাহফুজা সিদ্দিকা

ইসলামের মূল্যবোধকে সমাজে জাগ্রত ও সমুন্নতরাখতে ইসলামী সংস্কৃতির চর্চার কোনো বিকল্প নেই: সংসদ সদস্য অধ্যাপক মাহফুজা সিদ্দিকা

7 জাতীয় সংসদের সংরক্ষিত নারী সংসদ সদস্য অধ্যাপক মাহফুজা সিদ্দিকা বলেছেন, জুলাই শহীদদের আত্মত্যাগের মাধ্যমে অর্জিত নতুন বাস্তবতার ওপর দাঁড়িয়ে

প্রভাবশালীদের সাথে ছবি তুলে রাজনীতিতে রূপ বদল : খাদিমপাড়ায় সুবিধাবাদী ‘খোকন’কে নিয়ে বিতর্ক

প্রভাবশালীদের সাথে ছবি তুলে রাজনীতিতে রূপ বদল : খাদিমপাড়ায় সুবিধাবাদী ‘খোকন’কে নিয়ে বিতর্ক

8 রাজনীতি ও ব্যবসার সুবিধার্থে বহুরূপী সাজে নিজেকে জাহির করার অভিযোগ উঠেছে খাদিমপাড়ার বাসিন্দা শফিকুর রহমান খোকনের বিরুদ্ধে। তিনি খাদিমপাড়া

সিলেট পরিবার পরিকল্পনা দপ্তরে নিয়াজ-তুলির বিরুদ্ধে একের পর এক অভিযোগ

সিলেট পরিবার পরিকল্পনা দপ্তরে নিয়াজ-তুলির বিরুদ্ধে একের পর এক অভিযোগ

2 স্টাফ রিপোর্টার:: বিয়ে, বদলি-বাণিজ্য, অফিস ফাঁকি, প্রশিক্ষণে অনিয়ম, সরকারি গাড়ি-জ্বালানির অপব্যবহার থেকে শুরু করে ক্ষমতার দাপট-একটির পর একটি অভিযোগে আলোচনায়

ব্যবসায়ী মিজানুর রহমান প্রাণভয়ে বিদেশে, দেশে আতঙ্কে পরিবার

ব্যবসায়ী মিজানুর রহমান প্রাণভয়ে বিদেশে, দেশে আতঙ্কে পরিবার

2 গোলাপগঞ্জ প্রতিনিধি: 7 সিলেটের গোলাপগঞ্জ উপজেলার হাজিপুর এওলাটিকর গ্রামে প্রভাবশালী চক্র ও সন্ত্রাসীদের অব্যাহত হুমকি এবং অন্যায়-অত্যাচারের মুখে প্রাণভয়ে

প্রবাসীদের শত কোটি টাকার ‘এক্সেলসিয়র সিলেট’ চাঁদাবাজদের দখলে, সালিশে অনুপুস্থিত মুন্না চক্র

প্রবাসীদের শত কোটি টাকার ‘এক্সেলসিয়র সিলেট’ চাঁদাবাজদের দখলে, সালিশে অনুপুস্থিত মুন্না চক্র

8 সিলেটের খাদিমপাড়ার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত ১৭ একর (প্রায় ৬০ কেদার) জায়গাজুড়ে প্রতিষ্ঠিত প্রবাসীদের শত কোটি টাকার পর্যটন কেন্দ্র ‘এক্সেলসিয়র

সাগরদিঘীরপাড়ে আ.লীগ নেত্রী আলিয়া ইকবাল চৌধুরীর অবাধ বিচরণ

সাগরদিঘীরপাড়ে আ.লীগ নেত্রী আলিয়া ইকবাল চৌধুরীর অবাধ বিচরণ

5 সিলেট নগরীর ৯ নম্বর ওয়ার্ডের সাগরদিঘীরপাড় ও ৭ নম্বর ওয়ার্ড এলাকায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক

জাফলং সীমান্তে চোরাচালান-চাঁদাবাজির অভিযোগ

জাফলং সীমান্তে চোরাচালান-চাঁদাবাজির অভিযোগ

1 সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং সীমান্তের লাল মাটি এলাকায় বিজিবি ক্যাম্পের কাছাকাছি একটি শক্তিশালী চোরাচালান ও চাঁদাবাজ চক্র সক্রিয় থাকার

কালারুকা ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আলমের বিরুদ্ধে ৬ মেম্বারের অনাস্থা

কালারুকা ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আলমের বিরুদ্ধে ৬ মেম্বারের অনাস্থা

1 সুনামগঞ্জের ছাতক উপজেলার ৪নং কালারুকা ইউনিয়ন পরিষদের ২০২৬-২০২৭ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ও রাজস্ব খাতের মোট ২০

1
3