editor
প্রকাশিত: 1:16 AM, December 11, 2021

আলোকিত সমাজ গঠনে কাজ করছেন প্রধানন্ত্রী : জৈন্তাপুরে মন্ত্রী ইমরান আহমদ
জৈন্তাপুর প্রতিনিধি
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেছেন, আওয়ামী লীগ সরকার দেশের তরুন প্রজন্মের শিক্ষার্থীদের মধ্যে তথ্য প্রযুক্তি বিষয়ক দক্ষতা অর্জন করতে প্রতিটি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে আইসিটি ভবন নিমার্ণ করছে। একটি আলোকিত সমাজ ও মেধাবী জাতি গঠনে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
শুক্রবার বিকেল ৩টায় জৈন্তাপুর উপজেলায় পৃথক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
জৈন্তাপুর তৈয়ব আলী ডিগ্রি কলেজের আইসিটি ভবন ও জাতীয় সমাজকল্যাণ পরিষদের অর্থায়নে শ্রীপুরে চা-শ্রমিকদের জন্য নির্মিত বাসগৃহ উদ্বোধন করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক কাজী এম এমদাদুল ইসলাম, পুলিশ সুপার ফরিদ উদ্দিন, জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, উপজেলা নিবার্হী অফিসার নুসরাত আজমেরী হক, সিনিয়র সহকারী পুলিশ সুপার (কানাইঘাট সার্কেল) আব্দুল করিম, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান বশির উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান পলিনা রহমান, সহকারী কমিশনার (ভূমি) ফারুক আহমদ, জৈন্তাপুর তৈয়ব আলী ডিগ্রী কলেজের গভনিং বডির সভাপতি ডা. আশিক আনোয়ার বাহার, অধ্যক্ষ মুফিজুর রহমান চৌধুরী, কলেজের প্রতিষ্ঠাতা সাংবাদিক মরহুম মোহাম্মদ রশিদ হেলালীর ছোট ভাই দৈনিক জৈন্তা বার্তার সম্পাদক ফারুক আহমদ।
বিকেল ৪ টায় তিনি উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের নবনিবার্চিত চেয়ারম্যান ও সদস্যদের সাথে শুভচ্ছো বিনিময় এবং সৌদি আরবগামী কর্মীদের হোটেল কোয়ারেন্টিন বাবদ ভতুর্কির চেক বিতরণ করেন।
অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপিকে ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়।
শুভচ্ছো বিনিময় সভায় বক্তব্য রাখেন জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, চারিকাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সুলতান করিম, দরবস্ত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাহারুল আলম বাহার, ফতেপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিক আহমদ, চিকনাগুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক শাহেদ আহমদের উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জৈন্তিয়া ১৭ পরগনা সালিশ সমন্বয় কমিটির সভাপতি আবু জাফর আব্দুল মৌলা চৌধুরী, জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান এখলাছুর রহমান, সাংগঠনিক সম্পাদক হানিফ মোহাম্মদ, গোয়াইনঘাট ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক, ইমরান আহমদ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ এনামুল হক সরর্দার, উপজেলা সমাজসেবা অফিসার এ কে আজাদ ভুঁইয়া, নিজপাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান বাবুল, নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. ইয়াহিয়া, সিলেট গ্যাস ফিল্ডস লি. শ্রমিকলীগের (সিবিএ) সভাপতি মো. হারুন, উপজেলা কৃষকলীগের আহবায়ক আব্দুল মান্নান, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সিরাজুল ইসলাম ও উপ-দপ্তর সম্পাদক জাকারিয়া মাহমদ, উপজেলা শ্রমিকলীগ সভাপতি ফারুক আহমদ, উপজেলা যুবলীগের আহবায়ক অনোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক মো. কুতুব উদ্দিন।
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির