editor
প্রকাশিত: 6:24 PM, January 16, 2022

শাবি ক্যাম্পাসে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ, গুলি, আহত ৩০
শাবি প্রতিনিধি
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ, রাবার বুলেট ছুড়ে ভিসিকে অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত করেছে পুলিশ। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনার জের ধরে ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।
বেগম সিরাজুন্নেছা চৌধুরী হলের প্রভোস্টের পদত্যাগ, হামলাকারী ছাত্রলীগ কর্মীদের শাস্তি সহ চার দফা দাবিতে বৃহস্পতিবার থেকে বিক্ষোভ করছে হলের ছাত্রীরা। রোববার বিকেল ৩ টার দিকে ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদকে এম ওয়াজেদ মিয়া আইসিটি ভবনের ভেতরে অবরুদ্ধ করে রাখে শিক্ষার্থীরা। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ক্যাম্পাসে পুলিশ ঢাকা হয়।
বিকেল সাড়ে ৫ টার দিকে পুলিশ ভিসিকে অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত করতে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ চালায়। এতে শিক্ষার্থীরা পাল্টা হামলা চালালে পুলিশ টিয়ার গ্যাস ও রাবার বুলেট ছুড়ে।
প্রায় আধা ঘন্টার সংঘর্ষের পর পুলিশ আইসিটি ভবনে অবরুদ্ধ থাকা ভিসিকে উদ্ধার করে বাসভবনে নিয়ে যায়।
শিক্ষার্থীরা জানিয়েছে- পুলিশের লাঠিচার্জ, টিয়ারশেল নিক্ষেপ ও রাবার বুলেটের গুলিতে অন্তত ৩০ জন শিক্ষার্থী আহত হয়েছে। এ সময় এক মহিলা সহ কয়েকজন কনস্টেবলকেও আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যেতে দেখা যায়। ক্যাম্পাসে এখনো মুখোমুখি রয়েছে পুলিশ ও আন্দোলনকারী শিক্ষার্থীরা।
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির