editor
প্রকাশিত: 11:32 PM, December 14, 2021

সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির নির্বাচন থেকে অবৈধভাবে ১ প্রার্থীর মনোনয়ন বাতিলের অভিযোগ
সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির এলাকা পরিচালক পদে ২০২২ সালের নির্বাচনে এক প্রার্থীকে অবৈধ ভাবে মনোনয়ন বাতিলের অভিযোগ পাওয়া গেছে। ২০২২ সালের পরিচালক পদে নির্বাচনের প্রার্থী সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার পশ্চিম গড়গড়ি গ্রামের হাজী উসমান উল্লাহর পুত্র মোঃ আব্দুল জলিল এমন অভিযোগ এনেছেন।
তিনি এই অভিযোগ এনে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে ধর্না দিয়েও কোন প্রতিকার পাচ্ছেন না।
জানা যায়, সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির (জগন্নাথপুর-দিরাই-শাল্লা-০১) এলাকার পরিচালক পদের নির্বাচন আগামী ১১ জানুয়ারি ২০২২ তারিখে অনুষ্ঠিত হওয়ার কথা। সে অনুযায়ী এই পদের জন্য মনোনয়ন তারিখের শেষ দিন ছিলো ২ ডিসেম্বর। সে অনুযায়ী মোঃ আব্দুল জলিল সংশ্লিষ্ট দপ্তর থেকে ২৯ নভেম্বর ২০২১ তারিথে মনোয়ন ফরম সংগ্রহ করে নিয়ম মেনে ২ ডিসেম্বর তা দাখিল করেন।
পরে নির্বাচনী মনোনয়ন বোর্ড যাচাই-বাছাই শেষে ৬ ডিসেম্বর তিন প্রাথীর মধ্যে শুধুমাত্র মোঃ আব্দুল জলিলের মনোনয়ন অবৈধ ঘোষণা করে বাকী দুই প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেন।
মোঃ আব্দুল জলিল অভিযোগ করে বলেন, সকল কাগজপত্র সঠিক থাকার পরও সুনির্দিষ্ট কোন কারণ ছাড়া তার মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন। তৎক্ষণাত তিনি মনোনয়ন বাতিলের কারণ জানতে চেয়েও কোন সুদুত্তর পাননি তিনি। মৌখিক ভাবে তার বিরুদ্ধে অবৈধ বিদ্যুৎ সংযোগের কথা বলা হলেও বাস্তবে তার বিরুদ্ধে এরকম কোন অভিযোগ নেই।
আব্দুল জলিলের অভিযোগ, তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী কৌশলে তাকে নির্বাচন থেকে সরিয়ে দিয়েছেন। তিনি বলেন ওই প্রার্থী তার সাথে সমজতারও চেষ্ঠা করেছিলেন। এতে রাজি না হওয়াতে কৌশল অবল্বন করেছেন ওই প্রার্থী।
এবিষয়ে সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির রিটার্নিং অফিসার ও নির্বাচন কমিশন প্রধান মোঃ মাহফুজুল হক বলেন, মোঃ আব্দুল জলিলের বিরুদ্ধে সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিস থেকে অবৈধ বিদ্যুৎ সংযোগের প্রমাণ পাওয়ায় তার মনোনয়ন বাতিল করা হয়েছে। আপিলের কোন সুযোগ আছে কিনা জানতে চাইলে তিনি জানান, দুদিন তিনি সেখানে ছিলেন এই সময়ের মধ্যে কোন অভিযোগ পেলে ভেবে দেখতেন। এখন তার কিছুই করার নেই।
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির