editor

প্রকাশিত: 4:28 PM, December 28, 2021

ঝুকিপূর্ণ দেওয়াল নিয়ে বিপাকে হাজার মানুষ : সিসিক মেয়রের নির্দেশ জরুরি ব্যবস্থা গ্রহণের

ঝুকিপূর্ণ দেওয়াল নিয়ে বিপাকে হাজার মানুষ : সিসিক মেয়রের নির্দেশ জরুরি ব্যবস্থা গ্রহণের

ঝুকিপূর্ণ দেওয়াল নিয়ে বিপাকে হাজার মানুষ : সিসিক মেয়রের নির্দেশ জরুরি ব্যবস্থা গ্রহণের

সিলেট সিটি কর্পোরেশনের ২৫নং ওয়ার্ডের কাজিরখলা এলাকার প্রায় তিন থেকে চার হাজার মানুষ চরম ঝুকিপূর্ণ ভাবে চলাচল করছেন। এই বিষয়ে গতকাল সোমবার সিলেট সিটি কর্পোরেশন কার্যালয়ে এলাকাবাসী উপস্থিত হয়ে মেয়র আরিফুল হক চৌধুরীর কাছে জরুরি ভাবে ব্যবস্থা গ্রহণের জন্য এলাকার প্রায় হাজারও মানুষ স্বাক্ষরিত একটি আবেদন প্রদন করেন।

আবেদনে তারা উল্লেখ করেন সিলেট সিটি কর্পোরেশনের অর্থায়নে ২০০৪ সালে তথকালিন মেয়র মরহুম বদর উদ্দিন আহমদ কামরান ‘শাহ কনাইশাহ মাজার’ রোড হাজার মানুষ চলাচলের জন্য রাস্তা নির্মাণ করেন। এই রাস্তা দিয়ে বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীসহ প্রায় তিন থেকে চার হাজার মানুষ চরম ঝুকিপূর্ণ ভাবে দীর্ঘদিন যাবত চলাচল করে আসছে। রাস্তার এক পাশে সিলেট পলিটেকনিক্যালের দেওয়াল অন্য পাশে বিশ ফুট উচ্চতার ৭০ বছরের প্রাচীন গ্লাস ফ্যাক্টরির ঝুকিপূর্ণ দেওয়াল রয়েছে। সেই ৭০ বছরের প্রাচীন গ্লাস ফ্যাক্টরির দেওয়াল চরম ঝুকিপূর্ণ ভাবে রাস্তার উপর হেলে আছে এবং গ্লাস ফ্যাক্টরির ভিতরে সিটি কর্পোরেশনের অর্থায়নে নির্মিত ২টি রাস্তা রয়েছে। যা বাংলাদেশ সিটি কর্পোরেশন আইন ভেঙ্গে দেওয়াল দিয়ে রাস্তার সংযোগ বন্ধ করে রাখা হয়েছে। এমন অবস্থায় এলাকাবাসী চরম হতাশাগ্রস্থ অবস্থায় প্রত্যেকটি মুহুর্তে ঝুকি নিয়ে চলাচল করে আসছেন। দেওয়াল গুলো থাকার কারণে রাস্তার প্রশস্ত ৪ ফুট। যে কারণে চলাচলে চরম বাধা সৃষ্টি হয়। এলাকায় কোন ধরনের দূর্ঘটনা গঠলে ফায়ার সার্ভিস, এম্বুলেন্স, জরুরি কাজে ব্যবহারিত বিদুৎতের গাড়ি, সিটি কর্পোরেশনের জরুরী কাজে ব্যবহারিত গাড়ি, বাড়ির কাজ কারণে নির্মাণাধিন আসবাবপত্র, মানুষ মৃত্যুবরণ করলে প্রয়োজনী গাড়ি ও আসবাবপত্র প্রবেশ করতে পারে না।

এলাকাবাসী সিসিক মেয়রকে প্রায় তিন-চার হাজার মানুষের নিরাপত্তার কথা চিন্তা করে সরজমিনে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করিতে অনুরোধ জানালে মেয়র জরুরি ভিত্তিতে তদন্ত করে ব্যবস্থা গ্রহণের জন্য সিসিকের প্রধান প্রকৌশলী নূর আজিজকে নির্দেশ প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র এডভোকেট রোকশানা বেগম শাহনাজ, এলাকাবাসীর পক্ষে উপস্থিত ছিলেন, বিশিষ্ট মুরব্বী মজনু মিয়া, কামাল মিয়া, জমির মিয়া, বাহার মিয়া, নান্নু মিয়া, যুব সমাজের পক্ষে উপস্থিত ছিলেন, ফজর আলী, আলাউদ্দিন, নুরুল ইসলাম, জসিম উদ্দিন, পারভেজ আহমদ, রুনু মিয়া, খালেদ আহমদ, নজমুল ইসলাম, মুন্না মিয়া, সাদেক মিয়া, সুমন আহমদ, সাহিদ মিয়া, জুনেদ আহমদ, শামীম মিয়া, নাহিদ আহমদ, ফাহাদ আহমদ, ইমন আহমদ প্রমুখ।-বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির