editor

প্রকাশিত: 11:18 PM, December 13, 2021

৭৪ সালের দুর্ভিক্ষের জন্য আমেরিকা দায়ী: মুক্তিযুদ্ধমন্ত্রী

৭৪ সালের দুর্ভিক্ষের জন্য আমেরিকা দায়ী: মুক্তিযুদ্ধমন্ত্রী

৭৪ সালের দুর্ভিক্ষের জন্য আমেরিকা দায়ী: মুক্তিযুদ্ধমন্ত্রী

2

ডেস্ক রিপোর্ট

4

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, আমেরিকা সরকার গত পরশুদিন যে কথা বলেছে এজন্য নিন্দা জানাই। তারা মুক্তিযুদ্ধের সময়ও সপ্তম নৌবহর পাঠিয়েছিল। একই সঙ্গে ১৯৭৪ সালের দুর্ভিক্ষের জন্যও তারা দায়ী ছিল।

সোমবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিজয়ের সুবর্ণজয়ন্তীতে পতাকা মিছিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ অনুষ্ঠানের আয়োজন করে নাগরিক কমিটি ঢাকা-১২।

7

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, আমেরিকা যা বলেছে এজন্য তাদের সম্পর্কে দুই-চারটা কথা বলতে হয়। তারা আমাদের মুক্তিযুদ্ধকে বানচাল করতে সে সময় সপ্তম নৌবহর পাঠিয়েছিল।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু নগদ টাকা পরিশোধ করে তাদের কাছ থেকে চাল ও গম কিনেছিলেন। কিন্তু সেই চাল-গম সময়মতো এসে পৌঁছায়নি চট্টগ্রাম বন্দরে। তিল তিল দুর্ভিক্ষ হয়েছিল ১৯৭৪ সালে। ২৭ হাজার মানুষ মারা গিয়েছিল। এ দুর্ভিক্ষের জন্য তারা দায়ী। পয়সা দিয়ে চাল-গম কিনলাম কিন্তু পেলাম না।

মন্ত্রী বলেন, বিরোধী দল আন্দোলনের নামে ২০১৭ রাস্তায় যখন মানুষ মারলো, বোমা ফাটালো, এটা মানবতাবিরোধী ছিল না তখন তাদের নীতিবাক্য কই ছিল। স্বাধীনতার পর তারা আমাদের বলেছিল বোটম লেস বাস্কেট, এখন তারা এসে দেখে যাক, বাস্কেট কানায় কানায় পূর্ণ হয়ে উপচে পড়েছে বলেও তিনি উল্লেখ করেন।

3

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, ৭ মার্চে আমরা স্বাধীনতা পেয়ে গিয়েছি। এরপর কে কি বললো সেটা কোনো বিষয় না। বঙ্গবন্ধুর ডাকে কেউ সেদিন থেমে ছিলেন না। তেজগাঁও থানায় দুই কনস্টেবল অস্ত্র নিয়ে চলে এসেছিল যুদ্ধে। বঙ্গবন্ধুর ডাকে সারাদেশের মানুষ ঘুরে দাঁড়িয়েছিল বলেই নয় মাসে আমরা স্বাধীনতা পেয়েছি।

তিনি বলেন, মুক্তিযুদ্ধে ভারতীয় ১৬ হাজার সৈনিক প্রাণ দিয়েছে সেটিও আমাদের মনে রাখতে হবে। এজন্য আমি বন্ধু প্রতীম দেশের প্রতি কৃতজ্ঞ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. খন্দকার বজলুল হক, ১৯৭১ সালের ১৭ এপ্রিল মুজিবনগরে বাংলাদেশ সরকারের মন্ত্রিসভাকে গার্ড অব অনার দেওয়া কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা মাহাবুব উদ্দীন আহমদ বীরবিক্রম, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. নাসরীন আহমাদ, “যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই” গানটির গীতিকার বীর মুক্তিযোদ্ধা হাসান মতিউর রহমান।

7

Sharing is caring!


আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ সংবাদ

বিএনপি নেতা খোকনের সুস্থতা কামনায় ১৭নং ওয়ার্ড কাজীটুলা যুব সমাজের দোয়া মাহফিল

বিএনপি নেতা খোকনের সুস্থতা কামনায় ১৭নং ওয়ার্ড কাজীটুলা যুব সমাজের দোয়া মাহফিল

6 সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও কাজীটুলা যুব সমাজের উপদেষ্টা নুরুল মুমিন চৌধুরী খোকনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া

কয়েস লোদীর হাত ধরে স্বপ্নযাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের

কয়েস লোদীর হাত ধরে স্বপ্নযাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের

6 অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা ও সুষম উন্নয়নের বহুপ্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে। রেজাউল হাসান কয়েস লোদীর হাত ধরে

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ ‎নেওয়ায় সিলেট নগরীতে ছাত্রদলের আনন্দ মিছিল

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ ‎নেওয়ায় সিলেট নগরীতে ছাত্রদলের আনন্দ মিছিল

2 ‎‎গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

6 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ

নেতৃত্বে ‘ট্যাটো’ সুমন : সিলেট থেকে অপহৃত র‌্যাব সদস্যকে ফেলে দেয়া হয় হরিপুরে

নেতৃত্বে ‘ট্যাটো’ সুমন : সিলেট থেকে অপহৃত র‌্যাব সদস্যকে ফেলে দেয়া হয় হরিপুরে

6 স্টাফ রিপোর্টার: এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে অপহৃত

মদিনা মার্কেটে অভিযানের পরদিনই ফের অবৈধ বিদ্যুৎ সংযোগ

মদিনা মার্কেটে অভিযানের পরদিনই ফের অবৈধ বিদ্যুৎ সংযোগ

8 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ

ধর্মপাশায় নিষিদ্ধ যুবলীগ নেতা মাঈনের রমরমা রাজত্ব

ধর্মপাশায় নিষিদ্ধ যুবলীগ নেতা মাঈনের রমরমা রাজত্ব

4 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। 4 সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ

পিয়াইনগুল হাইস্কুল এ্যালামনাই এসোসিয়েশন গঠন

পিয়াইনগুল হাইস্কুল এ্যালামনাই এসোসিয়েশন গঠন

8 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২১ আগস্ট)

1
5