editor
প্রকাশিত: 3:43 PM, October 10, 2022

সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটি ঘোষনা
নিজস্ব প্রতিবেদক
গতকাল রোববার নতুন আহ্বায়ক কমিটিতে জেলা ও মহানগরে ৩ জন করে ৬ জনের নাম ঘোষণা করেছে কেন্দ্র। জেলা স্বেচ্ছাসেবক দলে আগের কমিটির মতোই আহ্বায়ক হিসেবে আছেন সাবেক ছাত্রনেতা ও বর্তমানে বিএনপি নেতা আব্দুল আহাদ খান জামাল। এ শাখায় সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন শাকিল মোর্শেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে মো. মিফতাউল কবিরকে। মহানগর যুবদলে সাবেক ছাত্রনেতা ও বর্তমানে বিএনপি নেতা মাহবুবুল হক চৌধুরীকে আহ্বায়ক করা হয়েছে। এখানে সদস্যসচিব হয়েছেন আফসর খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সামাদ তুহেল।
সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করেছে কেন্দ্র। এরপর নতুন করে আহ্বায়ক কমিটি গঠন করে দিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব। নতুন কমিটিতে আগের কমিটির তিন শীর্ষ নেতাই বাদ পড়েছেন, টিকে গেছেন কেবল একজন। দায়িত্বশীল নেতারা বলছেন, সাংগঠনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবেই নতুন করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। স্বেচ্ছাসেবক দল সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ২১ আগস্ট রাতে সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা করে কেন্দ্র। তখন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি ছিলেন মুস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক ছিলেন আব্দুল কাদের ভুঁইয়া জুয়েল।
সেদিন জেলা ও মহানগরে ৬১ সদস্যবিশিষ্ট ঢাউস আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। জেলা কমিটিতে আহ্বায়কের দায়িত্ব পান সাবেক ছাত্রদল নেতা ও বর্তমানে বিএনপি নেতা আব্দুল আহাদ খান জামাল, সদস্যসচিব করা হয় সাবেক ছাত্রনেতা দেওয়ান জাকির হোসেন খানকে। জেলা কমিটিতে যুগ্ম আহ্বায়ক ছিলেন ১৫ জন, বাকিরা সদস্য। মহানগরে আব্দুল ওয়াহিদ সুহেলকে আহ্বায়ক এবং আজিজুল হোসেন আজিজকে সদস্যসচিবের দায়িত্ব দেয় কেন্দ্র। ৬১ সদস্যবিশিষ্ট এ কমিটিতেও ১৫ জন যুগ্ম আহ্বায়ক রেখে বাকিদের করা হয় সদস্য।
ওই সময় সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটিকে আওতাধীন সকল ইউনিটে দ্রুত কমিটি গঠনের নির্দেশ দেয় কেন্দ্র। জানা গেছে, গত ৪ সেপ্টেম্বর স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটি অনুমোদনের কথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি করা হয় এসএম জিলানীকে, যিনি সবশেষ কমিটিতে ১ নম্বর সদস্য ছিলেন। আর ছাত্রদলের সাবেক সভাপতি রাজীব আহসানকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়।
সংশ্লিষ্ট সূত্র বলছে, এই নতুন কেন্দ্রীয় কমিটি এখন নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠায় সারাদেশের ইউনিটগুলোতে নতুন কমিটি দেওয়ার কাজ শুরু করেছে। এরই অংশ হিসেবে সিলেটে নতুন করে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। তবে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল বলেছেন, ‘সাংগঠনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে সিলেটে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটি আসায় আগের আহ্বায়ক কমিটি বিলুপ্ত হয়ে গেছে।’ তিনি বলেন, ‘একই কমিটি বছরের পর বছর দায়িত্বে থাকবে, সেই দিন আর এখন নেই। দলের গতিশীলতার স্বার্থে এখন নির্দিষ্ট সময় পরপর নতুন নেতৃত্ব আসবে।’
জামাল জানান, কেন্দ্র থেকে তাঁদেরকে আহ্বায়ক কমিটি পূর্ণাঙ্গ করতে নির্দেশনা দেওয়া হয়েছে। তাঁরা এখন সে কাজ সম্পন্ন করবেন। এরপর কেন্দ্র যখন বলবে, তখন সম্মেলনের মাধ্যমে নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির