editor
প্রকাশিত: 7:52 PM, December 7, 2021

ফেঞ্চুগঞ্জ বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি -বাছিত, সম্পাদক - জুয়েল
ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি
সিলেটের ফেঞ্চুগঞ্জ বাজার বণিক সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। সোমবার (৬ ডিসেম্বর) ফেঞ্চুগঞ্জ বাজারস্থ ফরিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতীহীনভাবে এ নির্বাচনে ১৮৮৭ জন ব্যবসায়ী তাদের ভোটাধিকার প্রয়োগ করেন, মোট ভোটার এক হাজার ৯৩১ জন। নির্বাচনে মোটর সাইকেল প্রতীকে নুরুল ইসলাম বাছিত ৯৭২ ভোট পেয়ে বাজার বণিক সমিতি’র সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আলী হাসান শাহিন আনারস প্রতীকে পান ৮৬১ ভোট। সাধারণ সম্পাদক পদে উবায়দুল্লাহ মাহমুদ ঘোড়া প্রতীকে ১০০৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন । তার নিকটতম নাহিদ হাসান চৌধুরী (হাতি) প্রতীকে ৭৭২, জাকিরুল হক চৌধুরী পাপ্পু ৬৬ ভোট পেয়েছেন। এছাড়া সহ-সভাপতি পদে ইকবাল আহমদ খান (উড়োজাহাজ), বিলাল আহমদ (টেবিলফ্যান), সহসাধারণ সম্পাদক পদে গোলাম সারওয়ার খান বাবু (সেলাইমেশিন), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে শেখ টিটু আহমদ (হারমোনিয়াম), অর্থ সম্পাদক পদে শাহিন আহমদ খান (বই), দপ্তর সম্পাদক পদে কামাল আহমদ (সিলিং ফ্যান), প্রচার সম্পাদক পদে ছালেহ আহমদ ডালিম (সিএনজি) নির্বাচিত হন। এছাড়াও সদস্য পদে ১নং ওয়ার্ডে, জাকারিয়া আহমদ অপু (মোবাইল ফোন), আজিত দে (মোরগ), আব্দুল আজিজ মুন্সি (ক্যাপ), আবজল আল হোসাইন (রেলগাড়ি)। ২ নং ওয়ার্ডে তোফায়েল আহমদ ইমন (টিউবওয়েল), স্বপন আহমদ (ঘুড়ি), সৈয়দ আক্তার আহমদ (লাটিম), জাহিদুল ইসলাম সাইফুল (ডাব)। ৩ নং ওয়ার্ডে শাহিন আহমদ (জগ),আব্দুল মুহিন সুমন (আপেল), সজল আহমদ সকুল (বক), দাহিরুল করিম রানা (উট) নির্বাচিত হন।
8 সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্য একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। আগামী
5 জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক বাস্তবতায় জাতীয় পার্টিকে আরও শক্তিশালী ও
6 সিলেট সিটি করপোরেশন (সিসিক) কর্তৃক সিলেট কল্যাণ সংস্থার সভাপতি এহছানুল হক তাহেরসহ সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে দায়েরকৃত ‘মিথ্যা মামলা’ অবিলম্ব
7 বটেশ্বরস্থ চুয়াবহর ইকরা মডেল মাদরাসার একাডেমিক শিক্ষার পাশাপাশি হিফজুল কুরআন বিভাগের আনুষ্ঠানিক উদ্ভোধন উপলক্ষে শনিবার (১২ সেপ্টেম্বর) ইকরা মডেল
4 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি-এর প্রধান “মির্জা ফখরুল ইসলাম আলমগীর” এর সিলেট সফর উপলক্ষে
5 বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি সিলেট জেলা শাখার কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে চেয়ারম্যান পদে মো. আব্দুল
6 বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট অঞ্চলের আঞ্চলিক কমিশনার বাবলী পুরকায়স্থ বলেছেন, গার্ল গাইডস্-এর ভাবমূর্তি আরও উজ্জ্বল করার পাশাপাশি সমাজ
7 আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর শায়খুল হাদিস আল্লামা মুফতি রশিদুর রহমান ফারুক বলেছেন, মানুষের জীবনে আত্মশুদ্ধি ও নৈতিক চরিত্র