editor

প্রকাশিত: 5:25 PM, January 16, 2022

সুনামগঞ্জে আপন ২ ভাইসহ ৭ ইউনিয়নে ৪৮ চেয়ারম্যান প্রার্থীর প্রচারনা জমজমাট

সুনামগঞ্জে আপন ২ ভাইসহ ৭ ইউনিয়নে ৪৮ চেয়ারম্যান প্রার্থীর প্রচারনা জমজমাট

সুনামগঞ্জে আপন ২ ভাইসহ ৭ ইউনিয়নে ৪৮ চেয়ারম্যান প্রার্থীর প্রচারনা জমজমাট

সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার এক ইউনিয়নে আপন ২ ভাইসহ ৭ ইউনিয়নে এবার লড়াই করবেন মোট ৪৮জন চেয়ারম্যান প্রার্থী। আগামী ৭ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হবে শেষ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন। তাই মানোনয়নপত্র দাখিল করেই চারদিক চষে বেড়াচ্ছে প্রার্থীরা। তারা সভা-সমাবেশ করে ভোটারদের দিচ্ছেন নানান আশ^াসের বানী। কারণ জেলার খনিজ ও প্রাকৃতিক সম্পদে ভরপর উপজেলা হচ্ছে তাহিরপুর। তাই এখানকার রাজনীতি একটু আলাদা। এজন্য এউপজেলার স্থানীয় হাট-বাজারের বনিক সমিতি, ইউনিয়ন পরিষদ ও সংসদ নির্বাচন আসার আগে থেকেই বিভিন্ন পদপ্রার্থীদের মাঝে শুরু হয় বিরাট প্রতিযোগীতা। বিভিন্ন দলের একাধিক প্রার্থীরা নিজেদেরকে জয়ী করার জন্য হয়ে উঠে মরিয়া।
আজ রবিবার (১৬ জানুয়ারী) সকাল ১১টায় নির্বাচন অফিস সূত্রে জানা গেছে- জেলার তাহিরপুর উপজেলার ভারত সীমান্ত ঘেষা উত্তর বড়দল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে লড়াই করার সিদ্ধান্ত নিয়ে মাঠে নেমেছেন আপন দুই ভাই। তারা হলেন- উপজেলা বিএনপির সহ-সভাপতি ও বর্তমান চেয়ারম্যান আবুল কাসেম এবং তার আপন ছোট ভাই উত্তর বড়দল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন। দলীয় ভাবে বিএনপির পক্ষ থেকে কোন প্রার্থী বাচাই না করলেও তারা দুই ভাই লড়বেন স্বতন্ত্রপ্রার্থী হয়ে। তাদেরকে পরাজিত করে হারানো অবস্থান উদ্ধার করার জন্য আওয়ামীলীগের দলীয় প্রার্থী হিসেবে লড়াই করবেন সাবেক চেয়ারম্যান ও স্থানীয় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জামাল উদ্দিন। এছাড়াও এই ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী হয়েছেন ওই ইউনিয়ন যুবলীগ সভাপতি মোঃ মাসুক মিয়া ও স্বতন্ত্রপ্রার্থী শাহাব উদ্দিনসহ লড়বেন মোট ৯জন প্রার্থী। তাদের মধ্যে আলোচনার শীর্ষে রয়েছে আপন দুই ভাই।
অন্যদিকে এউপজেলার বালি-পাথর ও কয়লা সমৃদ্ধ সীমান্ত নদী যাদুকাটার ইউনিয়ন বাদাঘাটে আওয়ামীলীগের দলীয় প্রার্থী হয়েছেন ওই ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মোঃ সুজাত মিয়া। কিন্তু তাকে ঠেকাতে বিদ্রোহী প্রার্থী হয়েছেন সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা নিজাম উদ্দিন, তার আপন ফুফাতো ভাই বোরহান উদ্দিন, চাচাতো ভাই সোহাগ মিয়া, গোলাম রব্বানী ও বর্তমান চেয়ারম্যান আফতাব উদ্দিনসহ বাংলাদেশ ইসলামী আন্দোলনের দলীয় প্রার্থী এম সালমান আহমদসহ মোট ৮জন।
এদিকে কয়লা ও চুনাপাথর আমদানীর ৩টি শুল্ক স্টেশন নিয়ে গঠিত উপজেলার সবচেয়ে আলোচিত ও সমালোচিত উত্তর শ্রীপুর ইউনিয়নে আওয়ামীলীগের প্রার্থী হয়ে এবার লড়াই করবেন জেলা সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও কয়লা-চুনাপাথর ব্যবসায়ী আবুল খায়ের। তাকে ঠেকাতে বিদ্রোহী প্রার্থী হয়েছেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ আবুল হোসেন খাসহ মোট ৭জন।
এছাড়া হাওর নিয়ে গঠিত যোগাযোগ বঞ্চিত দক্ষিণ বড়দল ইউনিয়নে আওয়ামীলীগের প্রার্থী হয়েছেন লড়াই করবেন দক্ষিণ বড়দল ইউনিয়ন যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম। তাকে ঠেকাতে বিদ্রোহী প্রার্থী হয়েছেন উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক হাজী ইউনুছ আলী, সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ ও বিএনপি সমর্থিত প্রার্থী সাবেক চেয়ারম্যান মোঃ সবুজ আলমসহ মোট ৭জন।
উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে লড়াই করবেন যুবলীগ নেতা ও বর্তমান চেয়ারম্যান বিশ^জিত সরকার। তার সাথে লড়বেন বিএনপি সমর্থিত প্রার্থী আলী আহমদ মুরাদ ও এডভোকেট মহসিন রেজা মানিকসহ মোট ৯জন।
এদিকে উপজেলার ৭টি ইউনিয়নের মধ্যে সবচেয়ে কম প্রার্থী লড়াই করছেন বালিজুরী ইউনিয়ন পরিষদে। এই ইউনিয়নে আওয়ামীলীগের প্রার্থী হয়েছেন সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান। তাকে ঠেকাতে বিদ্রোহী প্রার্থী হয়েছেন বাংলাদেশ স্থলবন্দর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আজাদ মিয়া।
এছাড়া তাহিরপুর সদর ইউনিয়নে আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থী হয়েছেন সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সদস্য মোতাহার হোসেন আখঞ্জি শামীম। তার সাথে লড়াই করবেন বর্তমান চেয়ারম্যান বোরহান উদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জুনাব আলীসহ মোট ৬জন প্রার্থী।
এব্যাপারে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত উপজেলা কৃষি কর্মকর্তা হাসান উদ-দৌলা সাংবাদিকদের বলেন- তাহিরপুর উপজেলার একই ইউনিয়নে আপন ২ভাইসহ ৭টি ইউনিয়নে মোট ৪৮জন চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। মনে হচ্ছে কেউ কাউকে ছাড় দিতে নারাজ। এখন ভোটাররা তাদের মূল্যবান ভোট দিয়ে কার কার গলায় বিজয়ের মালা তুলে দেয় তা দেখার পালা।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির