editor
প্রকাশিত: 7:02 PM, December 24, 2021

প্রকৌশলী আশফাক আহমদের দাফন সম্পন্ন
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এর সাবেক তত্ত্বাবধায়ক, চালিবন্দর জামে মসজিদের মোতাওয়াল্লী, জিয়া পরিষদ সিলেট জেলার প্রতিষ্ঠাতা সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, প্রকৌশলী আশফাক আহমদ আমাদের মাঝে আর নেই। তিনি আজ শুক্রবার সকাল ৮টা ৪ মিনিটের সময় সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন।(ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স ছিল ৭২ বছর। তিনি স্ত্রী ও দুই ছেলে এক মেয়ে’সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এর সাবেক তত্ত্বাবধায়ক, চালিবন্দর জামে মসজিদের মোতাওয়াল্লী, জিয়া পরিষদ সিলেট জেলার প্রতিষ্ঠাতা সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, বর্ষিয়ান রাজনীতিবিদ প্রকৌশলী আশফাক আহমদের দাফন সম্পন্ন হয়েছে। ২৪ ডিসেম্বর শুক্রবার বেলা সোয়া দুইটা নগরীর হযরত শাহজালাল (রঃ) এর দরগাহ কবরস্থানে দাফন সম্পন্ন হয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সাহচর্য পাওয়া এই রাজনীতিবিদের।
এর আগে বাদ জুমা হযরত শাহজালাল (রঃ) এর দরগাহ মসজিদে তার জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। সর্বজন শ্রদ্ধেয় এ নেতার জানাযায় অংশ নিতে জুমআর নামাজের পরপরই দরগাহ মসজিদে জড়ো হতে থাকেন রাজনৈতিক নেতা-কর্মীসহ সর্বস্তরের মানুষ। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগ, বিএনপির নেতৃবৃন্দ ও স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী’রা।
প্রকৌশলী আশফাক আহমদের এই অকাল মৃত্যুতে সিলেটে সকল স্তরের মানুষ গভীর শোকাহত।-বিজ্ঞপ্তি
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির