editor
প্রকাশিত: 11:40 PM, January 3, 2022

সিলেট মহানগর ব্যাটারি চালিত রিক্সা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের স্মারকলিপি প্রদান
প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বরাবরে ব্যাটারি চালিত রিক্সা/ ইজিবাইক বৈধ ভাবে সিলেট নগরীতে চলাচলের দাবীতে স্মারকলিপি প্রদান করেছেন সিলেট মহানগর ব্যাটারি চালিত রিক্সা/ ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।
৩ জানুয়ারি সোমবার দুপুরে সিলেট মহানগর ব্যাটারি চালিত রিক্সা/ ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক এর নেতৃত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডাক গ্রহণ ও বিতরণ শাখায় স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে বলা হয়, আমরা বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী হযরত শাহজালাল ও শাহপরানের স্মৃতি বিজড়িত সিলেটের রিক্সা ও ইজিবাইক এর মালিক ও শ্রমিকরা দীর্ঘদিন যাবত যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে বৈধভাবে ব্যাটারী চালিত রিক্সা ও ইজিবাইক চালিয়ে অত্যন্ত পরিশ্রম করে উপার্জন করে পরিবারের খরচ চালিয়ে আসছি। বিশ্বব্যাপী মহামারীর করোনা কারণে আমাদের সংসারের সদস্যরা অর্ধাহারে অনাহারে কোন রকমে দিন যাপন করছে।
এমনি প্রেক্ষাপটে সিলেট সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ ব্যাটারী চালিত রিক্সা ও ইজিবাইকের চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। ইতিমধ্যে আদালত থেকে ব্যাটারী চালিত রিক্সা ইজিবাইকের চলাচলের উপরও নিষেধাজ্ঞা জারি করেছে। ফলে দেশব্যাপী প্রায় ১ কোটি ৫০ লাখ রিক্সা মালিক ও শ্রমিক এর মধ্যে বৃহত্তর সিলেটের প্রায় দশ লাখ মালিক ও শ্রমিক বেকার হয়ে গিয়েছে। এ সকল মালিক ও শ্রমিক বর্তমানে মানবেতর জীবন যাপন করছেন। এ ছাড়াও এ বেকারত্বের কারণে অনেকে আবার বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ডে জড়িয়ে পড়ার আশংকা রয়েছে।
এদিকে মুজিব বর্ষ অন্য দিকে স্বাধীনতার ৫০ বছর পূর্তি হলেও এ দরিদ্র জনগোষ্ঠির ভাগ্যের উন্নতি হয়নি বরং প্রশাসন সহ বিভিন্ন ভাবে হয়রানীর স্বীকার হচ্ছে প্রতিনিয়ত। বর্তমান সরকার যখন উন্নয়নের রোল মডেল, তখন রিক্সা শ্রমিক মালিকদের সাথে এ আচরণ অত্যন্ত অমানবিক।
মাননীয় প্রধানমন্ত্রী ব্যাটারী চালিত রিক্সার প্রতি সহনশীল ও নিজ এলাকার রিক্সা চালকের কষ্ট দেখে চালককে চাকুরীর ব্যবস্থা করে দেন। তারই ধারাবাহিকতায় রিক্সা শ্রমিক ও মালিকদেরকে বৈধভাবে ব্যাটারী চালিত রিক্সা ও ইজিবাইক চলাচলের সুযোগ করে দেওয়া সময়ের অপরিহার্য দাবী।
এ দাবী মানলে খেটে খাওয়া দেশের প্রায় দেড় কোটি রিক্সা মালিক শ্রমিক শুধু উপকৃত হবে না বরং জীবন ধারণের নূন্যতম অধিকার বাস্তবাত হবে। নতুবা দেশের প্রায় দেড় কোটি রিক্সা শ্রমিক মালিকের সাথে পুণ্যভূমি সিলেটের অসংখ্য রিক্সা মালিক ও শ্রমিকের যে ক্ষতি হবে, তা অন্য কিছুদিয়ে পূরণ করার মত নয়।
দেশের রিক্সা মালিক ও শ্রমিকদের অবস্থা বিবেচনায় এনে ব্যাটারী চালিত রিক্সা ও ইজিবাইক এর উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে বৈধভাবে চলাচলের সুযোগ করে দেয়ার জন্য প্রধানমন্ত্রীকে বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন মালিক-শ্রমিকবৃন্দ। বিজ্ঞপ্তি
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির