editor
প্রকাশিত: 7:18 PM, December 17, 2021

জমির আহমদ উচ্চ বিদ্যালয়ে বিজয় দিবস পালন ও স্বরন সভা
ওসমানীনগর প্রতিনিধি
বিজয়ের সুবর্ণজয়ন্তীতে স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী শহীদ ও তাদের পরিবারের সদস্যদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে সিলেটের ওসমানীনগরের ছোট ধিরারাই শরিষপুর গ্রামের কৃতি ব্যাক্তিত্ব মরহুম আলহাজ¦ জমির আহমদের প্রতিষ্টিত ওসমানীনগর ও বিশ্বনাথের সীমান্তবর্তী কাইয়াকাইড় নতুন বাজার জমির আহমদ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে অনুষ্টিত হয় র্যালী ও আলোচনা সভা। বিজয় দিবসের আলোচনা সভা পরবর্তী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম জমির আহমদের প্রথম মৃত্যুবাষির্কী উপলক্ষ্যে অনুষ্টিত হয় স্বরন সভা।
সভায় প্রধান অতিথি ছিলেন বিশ^নাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম নুনু মিয়া ও প্রধান বক্তা ছিলেন,সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার বদরুল ইসলাম সুয়েব। বৃহস্পতিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গনে স্থাপিত শহিদ মিনারে মুক্তিযুদ্ধে বীর শহিদদের স্বরণে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর অনুষ্টিত বিজয় দিবস ও মরহুম জমির আহমদ স্বরনে পৃথক পৃথক সভায় সভাপতিত্ব করেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ওসমানীনগর উপজেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক মরহুম জমির আহমদের পুত্র শিক্ষানুরাগী মো: মঞ্জুর আহমদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,ওসমানীনগর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো: আনা মিয়া,হৃদয় গহীনে জমির আহমদ বইয়ের সম্পাদক সিনিয়র শিক্ষক শাহী মো: গোলাম মোস্তফা। স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত চন্দ্র দেব।সভা পরবর্তী মরহুম জমির আহমদ স্বরনে প্রকাশিত হৃদয় গহীনে জমির আহমদ বইয়ের মরোগ উদ্ধোধন করেন অতিথিরা। বিদ্যালয়ের শিক্ষক নাজমুল ইসলামের পরিচালনায় স্বাধীনতা যুদ্ধের মূল্যবোধ ও এর স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ত্যাগের বিষয়গুলো তুলে বক্তারা বলেন,১৯৭১ সালে পাকবাহীনির আত্মসমর্পণের মধ্য দিয়ে ক্ষণজন্মা পুরুষ জাতির জনক শেখ মুজিবুর রহমানের হাত ধরেই বিশ্ব মানচিত্রে নতুন দেশ হিসেবে স্থান করে নেয় বাংলাদেশ। পৃথিবীর সব দেশেরই স্বাধীনতা দিবস আছে।কিন্তু বিজয় দিবস নেই। আমরা বাংলাদেশী মানুষ গর্ব ও সম্মান করে বলতে পারি আমরা একই সঙ্গে স্বাধীনতা ও বিজয় দিবসের অধিকারী।
স্বাধীনতার আতœদানকারীদের প্রকৃত ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি শিক্ষার্থীদের স্বাধীনতার ইতিহাস ও বঙ্গবন্ধু সম্পর্কে জানতে হবে।বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম জমির আহমদের স্থৃতিচারন করে বক্তারা বলেন, জমির আহমদ শুধু একটি নাম নয়,তিনি ছিলেন গোটা ওসমানীনগরের গৌরব ও উজ্জ্বল নক্ষত্র।শত চড়াই-উতরাই পার করে যিনি অমৃত্যু কাজ করে গেছেন মানুষের কল্যাণে। দুই উপজেলার প্রত্যন্ত অঞ্চলের বাসিন্দাদের শিক্ষার আলোয় আলোকিত করতে অক্লান্ত পরিশ্রম করে এলাকার মানুষের কথা ভেবে সার্বিক উন্নয়নে ছিলেন অবিচল।
কর্মগুনে তিনি আজীবন সাধারণ মানুষসহ শত শত শিক্ষার্থী ও মানুষ গড়ার কারিগরদের মাঝে বেচেঁ থাকবেন। বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষার্থী সুহেনা বেগম, ছাদিয়া বেগম, পুষ্প জান্নাত প্রভা,মিলি বেগম রিমা,তামজিদা বিনতে মোস্তফা,তানজিনা বেগম,রাইসুল ইসলাম মৃন্ময়। শোক সভা ও মিলাদ মাহফিল শেষে বঙ্গবন্ধু ও মরহুম জমির আহদ এবং স্বাধীনতা যুদ্ধে সকল শহিদদের আত্মার মাগফেরাত কামনাসহ দেশ ও জাতির কল্যান কামনায় বিশেষ মোনাজাত অনুষ্টিত হয়েছে।
অনুষ্টান শেষে শিরণী বিতরণ ও মরহুমের বাড়িতে অনুষ্টিত মেজবানীতে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য,অভিভাবক,শিক্ষক-শিক্ষার্থী,বিভিন্ন শ্রেণি পেশার লোকজনসহ সুশিল সমাজে প্রতিনিধিরা।
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির