editor
প্রকাশিত: 11:03 PM, January 11, 2022

শীতবস্ত্র নিয়ে অসহায়দের পাশে দাঁড়ালো ওয়ার্ল্ড বাংলা ফাউন্ডেশন
সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ওয়ার্ল্ড বাংলা ফাউন্ডেশন’র উপদেষ্টা অধ্যাপক জাকির হোসেন বলেছেন, সরকার দেশ ও জনগনের ভাগ্য পরিবর্তনের জন্য আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। সরকারের পাশাপাশি দেশবিদেশে বহু সমাজসেবামূলক সংগঠনও এগিয়ে আসছে মানবতার কল্যাণে যা একটি জাতির জন্য প্লাস পয়েন্ট।
এসব সংগঠনের মধ্যে ওয়ার্ল্ড বাংলা ফাউন্ডেশন অন্যতম ভূমিকা রেখে চলেছে।
মঙ্গলবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় সিলেট নগরীর উপকন্ঠ বুরহানাবাদ, কুশিঘাটস্থ নয়াবস্তি গ্রামে অসহায়-দুস্থদের মাঝে ওয়ার্ল্ড বাংলা ফাউন্ডেশন’র উদ্যোগে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ওয়ার্ল্ড বাংলা ফাউন্ডেশন’র নির্বাহী সভাপতি মো. রুহুল আমিনের সভাপতিত্বে ও ফাউন্ডেশন’র সাধারণ সম্পাদক এসডি সুমেলের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মোঃ সাইফুর রহমান খোকন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন-সিলেট মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের সেক্রেটারি মোঃ আব্দুর রহমান জামিল।
এসময় উপস্থিত ছিলেন-ওয়ার্ল্ড বাংলা ফাউন্ডেশন অর্থ সম্পাদক ওয়াহিদুজ্জামান সানি, দপ্তর সম্পাদক সাকি চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আতিকুর রহমান নগরী, সাংস্কৃতিক সম্পাদক এইচ আর কাজল, নিহাদ আহমেদ, জিহান, আজিম হোসেন, রুহান আহমেদ, সুজন, শাহেল আহমেদ প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির