editor
প্রকাশিত: 10:37 PM, December 12, 2021

কানাইঘাটে ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপিত
কানাইঘাট প্রতিনিধি
ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২১ উপলক্ষে কানাইঘাট উপজেলা প্রশাসনের উদ্যেগে আলোচনা সভা ও পুরুষ্কার বিতরণ এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। এ উপলক্ষে রবিবার ডিজিটাল বাংলাদেশ দিবসের প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্টান সরাসরি সম্প্রচারের মাধ্যমে দেখানো হয়। এরপর সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জির সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তারিকুল ইসলামের পরিচালনায় ডিজিটাল দিবসের আলোচনা সভা ও পুরুষ্কার বিতরণীয় অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী। বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মুনমুন নাহার আশা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ সিরাজুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম পিপি, সদর ইউপির চেয়ারম্যান মামুন রশিদ, দিঘীরপাড় ইউপির চেয়ারম্যান আলী হোসেন কাজল, কানাইঘাট সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুস শুক্কর সহ বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা বৃন্দ। জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা, সাংবাদিক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষক, শিক্ষার্থীদের উপস্থিতিতে ডিজিটাল দিবসের আলোচনা সভায় বক্তরা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ডিজিটাল বাংলাদেশের সূচনা করেছিলেন যার সুফল আজ মানুষ ভোগ করছেন। এখন দ্রুত সময়ের মধ্যে সব ধরনের সেবা প্রদানের পাশাপাশি আইসিটি সেক্টরে হাজার হাজার উচ্চ শিক্ষিতরা চাকরী করার পাশাপাশি এ সেক্টর থেকে দেশ কোটি কোটি টাকা উপার্জন করছে। আলোচনা সভা শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে পুরুষ্কার তুলে দেন অতিথি বৃন্দ।
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির