editor
প্রকাশিত: 2:18 PM, May 18, 2021
নিজস্ব প্রতিবেদক
সিলেট নগরীর পাঠানটুলা এলাকয় সহপাঠীর ছুরিকাঘাতে উই ওয়েল টাও (৪০) নামের এক চায়না নাগরিক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ মে) সকাল সাড়ে ৮টার দিকে কোতোয়ালি থানাধীন পাঠানটুলাস্থ নিবাস-বি-১১-৯নং বাসায় এ ঘটনাটি ঘটে।
স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মঙ্গলবার (১৮ মে) দুপুর ১টায় কোতোয়ালি থানা পুলিশ ও পিবিআই সিলেটের একটি দল ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। এসময় হামলাকারী সানক্সিকে (৪৮) রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে পুলিশ। তারা দুজনই ওই বাসার ৫ম তলায় বসবাস করে আসছেন।
বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালি থানার ওসি এসএম আবু ফরহাদ। তিনি জানান, পাঠানটুলার ওই বাসায় থেকে তারা কুমারগাঁওস্থ বিদ্যুৎ প্লান্টে কাজ করতেন। মঙ্গলবার সকাল ৮টার দিকে সবাই কাজে চলে যান। এরপর ৫ম তলার ৭নং ফ্লাটে মারামারির শব্দ শুনতে পান অন্যরা। একপর্যায়ে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। তার বুকের মাঝামাঝি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। এছাড়াও অন্য চায়না নাগরিকের শরীরের একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তাকে উদ্ধার করেছে পুলিশ। এসময় ফ্লাট থেকে ২টি ছোরা উদ্ধার করা হয়।
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ