editor

প্রকাশিত: 12:35 PM, May 29, 2021

বিশ্বনাথে পুলিশের উপস্থিতিতেই রক্ত পরিস্কার করে খুনি সাইফুল!

বিশ্বনাথে পুলিশের উপস্থিতিতেই রক্ত পরিস্কার করে খুনি সাইফুল!
বিশ্বনাথ প্রতিনিধি
সিলেটের বিশ্বনাথ  উপজেলার চৈতননগর গ্রামের সাইফুল বাহিনী ও নজির গংদের সংঘর্ষের পরপরই ঘটনাস্থলে উপস্থিত হয় বিশ্বনাথ থানা পুলিশ। এর আগেই সাইফুলের গুলিতে প্রাণ হারায় স্কুলছাত্র সুমেল (১৮)। নিজ গুলিতে প্রতিপক্ষের সুমেলকে হত্যার পর, তার লোক গুলিবিদ্ধ হয়েছে জানিয়ে, পুলিশকে নিজেই ফোন করে সাইফুল। তখন তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হন, এ ঘটনায় সদ্য ক্লোজ হওয়া থানা পুলিশের এসআই ফজলুল হক ও এসআই মোয়াজ্জেম’র নেতৃত্বে ক’জন পুলিশ সদস্য।
তারা প্রথমে সাইফুল ও তার বাহিনীর সাথে সাক্ষাত করে। এসময় এসআই ফজলু ও মোয়াজ্জেম’র উপস্থিতিতে ঘটনাস্থলের রক্ত কোদাল দিয়ে নিজেই পরিস্কার করেন সাইফুল। এরপর সে অনেকটা স্বাভাবিক ভাবেই অবস্থান নেয় বাড়িতে। তখন সে হাতের মুঠোয় থাকলেও, অদৃশ্য কারণে তাকে গ্রেফতার করেনি পুলিশ।
আজ শুক্রবার (২৮ মে) সকালে সরেজমিন ঘটনাস্থলে গেলে প্রত্যক্ষদর্শীরা এসব তথ্য জানান।
গ্রামের ইন্তাজ আলী ও ইসলাম উদ্দিন সাংবাদিকদের বলেন, প্রত্যেকটা ঘটনার আগে এলাকায় পয়সা দিয়ে পুুলিশ এনে সুবিধাজনক স্থানে রাখে সাইফুল। নিজে ঘটনা ঘটিয়ে উল্টো আমাদের পুলিশ দিয়ে হয়রানি করে। ঘটনার দিন একই ভাবে থানা থেকে পুলিশ এনে হাওরে রাখে সে।
পুুলিশের একটি গ্রুপ ঘটনাস্থলে এসেই আমাদের লোকজনকে চেষ্টা করে আটকানোর। অন্য গ্রুপ (এসআই ফজলু ও মোয়াজ্জেম) খুনি সাইফুলের সাথে মিলিত হয়। এসময় খুনের আলামত মুছে দিতে, তাদের উপস্থিতিতে ঘটনাস্থলের রক্ত পরিস্কার করে সে। তাকে অভয় দিয়ে, নিরাপদে বাড়িতে রেখে ফের নজির পক্ষের কাছে আসে ওই দুই দারোগা। তাদের প্রত্যক্ষ সহযোগীতায় পালিয়ে যায় খুনি সাইফুল।
এ দিকে হত্যাকাণ্ডের প্রায় এক মাসেও খুনি গ্রেফতার না হওয়ায় স্থানীয়দের মাঝে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।
এ বিষয়ে কথা হলে, সদ্য ক্লোজ হয়ে সিলেট পুলিশ লাইনে থাকা এসআই ফজলুল হক অভিযোগ অস্বীকার করে বলেন, আমি নিজে রক্ত দেখিনি। পরিস্কারের প্রশ্নই ওঠে না। সাইফুল আমাদেরকে মিথ্যে তথ্য দিয়েছিল। তার নিজের লোক গুলিবিদ্ধ জেনে ওসি’র নির্দেশে আমি ও এসআই মোয়াজ্জেম মোটরসাইকেলযোগে তার কাছে যাই। তার সাথে কথা হয়। পরে নজির পক্ষের কাছে গিয়ে জানতে পারি সাইফুলই গুলি করেছে। এসময় ঘটনাস্থলে উপস্থিত পুলিশের প্রত্যেক টিমের সমন্বয়ে তাকে গ্রেফতার করতে গেলে নদী সাঁতরে পালিয়ে যায় সে।
প্রসঙ্গত, গত ১লা মে (শনিবার) বিকেল সোয়া ৩টার দিকে উপজেলার দৌলতপুর ইউনিয়নের চৈতননগর গ্রামের রাস্তা নিয়ে, হাওর পাড়ের ত্রাস ‘জলদস্যু’ সাইফুল বাহিনী ও গ্রামের নজির গংদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় সাইফুলের গুলিতে নিহত হন স্থানীয় স্কুলের দশম শ্রেণির ছাত্র সুমেল আহমদ (১৮)। গুলিবিদ্ধ হন তার পিতা মানিক মিয়াও।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ