editor
প্রকাশিত: 6:02 PM, October 15, 2021

আফগানিস্তানে শিয়া মসজিদে বোমা হামলায় নিহত কমপক্ষে ৩৩, আহত ৭৩
অনলাইন ডেস্ক
আবারো আফগানিস্তানে শিয়াদের মসজিদে ভয়াবহ বোমা হামলা হয়েছে। এতে নিহত হয়েছেন অন্তত ৩৩ জন। আহত হয়েছেন আরো অন্তত ৭৩ জন। শুক্রবার দেশটির কান্দাহারের ইমান বারগাহ মসজিদে জুমার নামাজ পড়ার সময় এই হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন তিনজন আত্মঘাতী হামলাকারী এই হামলা চালিয়েছে। এরমধ্যে একজন মসজিদের মধ্যে প্রবেশের পর বিস্ফোরণ ঘটায় আর অপরজন মসজিদের বাইরে বিস্ফোরণ ঘটায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরা ফুটেজ ও ছবিতে দেখা যাচ্ছে মসজিদের মেঝেতে ব্যাপক মরদেহ পড়ে আছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
বিস্ফোরণে মসজিদের জানালার কাঁচ ভেঙে চুরমার হয়ে গেছে, মেঝেতে মানুষজন পড়ে আছে এবং অন্যান্য মুসল্লিরা তাদের সাহায্য করার চেষ্টা করছে। ধারণা করা হচ্ছে, এই হামলাটিও আত্মঘাতী হামলা ছিল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মসজিদের প্রধান ফটকের কাছে তিনটি বিস্ফোরণ হয়েছে। বিস্ফোরণের সময় মসজিদটি মানুষে পূর্ণ ছিল। এর পরপরই সেখানে ১৫টি অ্যাম্বুলেন্স ছুটে যায়।
বৃটিশ গণমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, বর্তমানে তালেবান সদস্যরা মসজিদটির আশেপাশে পাহাড়া দিচ্ছে। গত ১৩ই আগস্ট এই কান্দাহার শহর দখল করেছিল তারা। এর দুদিন বাদেই কাবুলের দখল নেয় তালেবান। এরপর থেকে ইসলামিক স্টেটের স্থানীয় একটি গ্রুপ আইএসকে’র সাথে তালেবানের দ্বন্দ্ব প্রকট রূপ ধারণ করতে থাকে। এরইমধ্যে একাধিক হামলা চালিয়েছে আইএসকে। যদিও অন্যান্য সুন্নি জঙ্গি সংগঠনগুলোও প্রায়ই আফগানিস্তানের শিয়াদের টার্গেট করে দশকের পর দশক ধরে হামলা চালিয়ে আসছে।
এর আগে গত শুক্রবার উত্তরাঞ্চলীয় শহর কুন্দুজের একটি শিয়া মসজিদে শুক্রবারের নামাজের সময় আত্মঘাতী হামলা চালানো হয়েছিল যাতে অন্তত ৮০ জন নিহত হয়। পরে আইএস-কে ওই হামলার দায় স্বীকার করে। আফগানিস্তানে যতগুলো জিহাদি গ্রুপ তৎপর রয়েছে তার মধ্যে সবচেয়ে চরম এই আইএস-কে। এমনকি তালেবানও যেখানে কট্টরপন্থী হিসেবে বিবেচিত হয় সেখানে আইএস-কে তালেবান শাসনেরও বিরোধিতা করছে।
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ