editor

প্রকাশিত: 12:35 PM, January 6, 2022

জকিগঞ্জে পুকুরের পানিতে সিল মারা ব্যালট!

জকিগঞ্জে পুকুরের পানিতে সিল মারা ব্যালট!

জকিগঞ্জে পুকুরের পানিতে সিল মারা ব্যালট!

জকিগঞ্জ প্রতিনিধি
সিলেটের জকিগঞ্জে একটি-দু’টি নয়, শত শত সিল মারা ব্যালট পুকুরের পানিতে ভাসতে দেখা গেল।

গতকাল বুধবার (০৫ জানুয়ারি) বিকেলে সিলেটের জকিগঞ্জের সুলতানপুর ইউনিয়নের গনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ব্যালটবাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটে।

কেন্দ্র থেকে ছিনতাইকৃত ব্যালট বাক্স নিয়ে ফেলা হয়েছে পার্শ্ববর্তী পুকুরে।

এ ঘটনায় ওই কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়। তবে ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনায় কাউকে আটক করা যায়নি বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয়রা জানান, এদিন বিকেল সোয়া ৩টার দিকে সুলতানপুর ইউনিয়নের গণিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকার পক্ষে ভোট কম পড়েছে, এমন গুঞ্জনে কর্মী-সমর্থকরা পুলিশের সামনেই ভোট কক্ষে ঢোকে বাক্স ছিনতাই করেন। ওই বাক্স নিয়ে ফেলা হয় স্কুলের পার্শ্ববর্তী পুকুরে।

এরমধ্যে নৌকা, স্বতন্ত্র আনারস প্রতীকসহ বিভিন্ন প্রতীকে এবং সংরক্ষিত ওয়ার্ড সদস্যদের ব্যালটও পেপারে সিল মারা দেখতে পান স্থানীয়রা। এ নিয়ে উপজেলা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। খবর পেয়ে ওই কেন্দ্রে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হলেও কেন্দ্রটি স্থগিত করা হয়।

সিলেট জেলার সিনিয়র নির্বাচন অফিসার শুক্কুর মাহমুদ সত্যতা নিশ্চিত করে বলেন, ওই কেন্দ্রে উচ্ছৃঙ্খল জনতা ব্যালট বাক্স ছিনিয়ে নেয়।

স্থানীয়রা অভিযোগ করেন, সুলতানপুর ইউনিয়নের গণিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রফিকুল ইসলামের পক্ষে ভোট বেশি পড়ছে, এমন গুঞ্জনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ইকবাল আহমদ চৌধুরীর পক্ষের লোকজন ব্যালট বাক্স ছিনতাই করেন।

পরবর্তীতে প্রশাসনের লোকজন বাক্সগুলো উদ্ধার করলেও সিল মারা ব্যালট পুকুরে ভাসতে দেখেন তারা।

নির্বাচন কমিশন সূত্র জানায়, রাতে ভোট গণণার পর আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রফিকুল ইসলাম পেয়েছেন ৩ হাজার ৮১৫ ভোট। আর নৌকা প্রতীকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইকবাল আহমদ চৌধুরীর ১ হাজার ১১৭ ভোট পেয়েছেন।

রিটার্নিং কর্মকর্তার দফতর থেকে জানা গেছে, স্থগিত কেন্দ্রে মোট ভোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী পেলেও বিদ্রোহী প্রার্থীর ভোট বেশি থাকবে বলে জানানো হয়।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির