editor

প্রকাশিত: 4:07 PM, December 8, 2020

সিলেটে দ্বীপ হত্যা ।। ৯জনকে অভিযুক্ত করে চার্জশিট

সিলেটে দ্বীপ হত্যা ।। ৯জনকে অভিযুক্ত করে চার্জশিট

নিহত দ্বীপ (ফাইল ছবি)

স্টাফ রির্পোটারঃ
সিলেটের টিলাগড়ে অভ্যন্তরীণ বিরোধে ছাত্রলীগকর্মী অভিষেক দে দ্বীপ হত্যাকাণ্ডে মামলার এজহারনামীয় চার জনসহ নয় জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দিয়েছে পুলিশ।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা শাহপরাণ (রহ.) থানার এসআই শ্যামলেন্দু ঘোষ। তিনি বলেন, আলোচিত এই হত্যা মামলায় ২৫ জনের সাক্ষ্য নেয়া হয়েছে। সুরতহাল, ময়নাতদন্ত, রিমান্ডে আসামিদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। সাক্ষ্যপ্রমাণে আদালতে অভিযোগ প্রমাণিত হয়েছে। এর আগে গত ২২ নভেম্বর সিলেটের মুখ্য মহানগর হাকিম আদালতে এ অভিযোগপত্র দাখিল করা হয়।

চার্জশিটে অভিযুক্তরা হলেন- টিলাগড় এলাকার গোপলটিলার ২নং রোডের সল্টু রায়ের ছেলে সমুদ্র রায় সৈকত, একই রোডের ৬২/এ বাসার সজল দের ছেলে সৌরভ দে (২১), একই এলাকার রতন দেবের ছেলে পূজন দেব (২৯), শংকর দের ছেলে সাগর দে (২১), কানাইঘাট উপজেলার নয়াখোলা গ্রামের আব্দুল মজিদ এর ছেলে আবু ছিদ্দিক (২৫), টিলাগড় এলাকার শাপলাবাগ সি ব্লকের ২নং রোডের ১৪নং বাসার আক্তারুজ্জামানের ছেলে জুবায়ের হাসান রিমেল (২৩), একই রোডের ৭৬নং বাসার মর্তুজা হোসেনের ছেলে আদনান আহমেদ (২৪), দক্ষিণ সুনামগঞ্জের কান্দিগাঁও গ্রামের ফয়জুল হকের ছেলে শাহরিয়ার কবির ভৌমিক (২৫) ও গোপালটিলা এলাকার সজল দে’র ছেলে সজিব দে (২৩)।

চার্জশিট সূত্রে জানা যায়, টিলাগড়ের গোপালটিলা এলাকার সার্বজনীন পূজা মন্দির ও নুতনপাড়া ঐক্যথান যুব সংঘ চলতি বছরের ফেব্রুয়ারি মাসে পৃথকভাবে সরস্বতি পূজার আয়োজন করে। নিহত দ্বীপ গোপলটিলা এলাকার সার্বজনীন পূজা কমিটির সঙ্গে অনুষ্ঠানে অংশ নেন। মামলার প্রধান আসামি সৈকত রায় নুতনপাড়া ঐক্যথান যুব সংঘের সঙ্গে পূজায় অংশ নেন। পূজায় পৃথকভাবে শোভাযাত্রা র্যালি বের করা হয়। ফেরার পথে উভয়পক্ষের মধ্যে কথাকাটাকাটি ও হাতাহাতি হয়। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা-ধাওয়া হলে স্থানীয়রা বিষয়টি মীমাংসা করে দেন।

এদিকে, মামলার অপর আসামি পূজন কলেজ ভর্তি হওয়ার পর দ্বীপকে সম্মান করতেন না। এ নিয়ে দুজনের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। ৬ ফেব্রুয়ারি টিলাগড় এলাকায় আজাদ কাপ খেলা দেখতে যান দ্বীপসহ তার বন্ধুরা, এমন খবর পেয়ে টিলাগড় এলাকাস্থ ভুট্টু রেস্টুরেন্টে সামনে অবস্থান নেন মামলার আসামিরা। আসামি পূজনকে পাঠানো হয় দ্বীপকে ডেকে আনার জন্য। দ্বীপ আসার সঙ্গে সঙ্গে কথাকাটাকাটি শুরু হয়। এ সময় সৌরভ ও সাগর দ্বীপকে ধরে রাখলে অন্যরা তাকে মারধর করে। একপর্যায়ে সৈকত দ্বীপের গলার বাম পাশে ছুরিকাঘাত করলে তিনি মাটিতে লুঠিয়ে পড়েন।

হত্যার ঘটনার দু’দিন পর ৮ ফেব্রুয়ারি দ্বীপের বাবা দিপক দে বাদী হয়ে চার জনের নাম উল্লেখ করে শাহপরাণ থানায় হত্যা মামলা দায়ের করেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ