editor

প্রকাশিত: 10:53 PM, October 12, 2022

গোলাপগঞ্জে অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেফতার

গোলাপগঞ্জে অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেফতার

গোলাপগঞ্জে অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেফতার

গোলাপগঞ্জ প্রতিনিধি
গোলাপগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ চার ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ বুধবার (১২ অক্টোবর) সন্ধ্যায় সিলেট জেলা পুলিশের সহকারী মিডিয়া কর্মকর্তা জাবেদ মাহমুদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

তিনি জানান, মঙ্গলবার গভীর রাতে উপজেলার ফুলসাইন্দ গ্রামে ৭/৮ জনের ডাকাতদল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ডাকাতদলের সদস্যরা হলেন—কিশোরগঞ্জ জেলার নিকলি থানার রসুলপুর গ্রামের মৃত ছেনু মিয়া মেরাজের ছেলে মোখলেছুর রহমান (৪০), সিলেটের বালাগঞ্জ উপজেলার নশিওরপুর গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে আবুল হোসেন রিপন (৩৪), ওসমানীনগর উপজেলার পশ্চিম তিলপাড়া গ্রামের মহল্লাহর ছেলে নজরুল ইসলাম (৩৩) এবং গোলাপগঞ্জের বুটিরাপাড়া গ্রামের মৃত ইসহাক আলীর ছেলে মো. হারুন রশিদ (৩২)।

গ্রেফতারকালে তাদের হেফাজত থেকে ২টি রামদা, তালা ভাঙার ১টি রেঞ্জ, ২টি জিআই পাইপ এবং ডাকাতির কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে গোলাপগঞ্জ মডেল থানায় মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে সিলেটের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, প্রবাসী অধ্যুষিত সিলেটে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পেশাদার ডাকাত সদস্য ও দলের প্রতি গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির