editor
প্রকাশিত: 6:51 PM, December 2, 2020

নিহত মনু মিয়া (ফাইল ছবি)
বিয়ানীবাজার প্রতিনিধিঃ
বিয়ানীবাজার উপজেলার বৈরাগীবাজারে ছাত্রলীগের স্থানীয় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় সংঘর্ষ থামাতে গিয়ে মনু মিয়া (৫৫) নামের এক ব্যবসায়ী গুলিবিদ্ধ ও ছুরিকাঘাত হয়ে নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুই জন। নিহত মনু মিয়া স্থানীয় মালারগ্রামের মৃত রহিম উদ্দিনের পুত্র। তিনি বৈরাগীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও স্থানীয় আওয়ামী লীগ নেতা ছিলেন। ৩০ নভেম্বর সোমবার সকাল ১১ টায় এই ঘটনাটি ঘটে। এ ঘটনায় নিহতের পুত্র বাদী হয়ে বিয়ানীবাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
জানা যায়, ঘটনার দিন সকাল প্রায় ১১টার দিকে বৈরাগীবাজার মোকাম রোডে আসদ্দর আলী ম্যানশনের বুরহান উদ্দিন এর প্রতিষ্ঠানের সামনে ছাত্রলীগের স্থানীয় দুটি গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে করে বাজারে আতংক ছড়িয়ে পড়লে ক্রেতা ও সাধারণ লোকজন প্রাণের ভয়ে বাজার ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যেতে থাকেন। এ অবস্থায় বাজারের ব্যবসায়ী ও বাজার কমিটির সভাপতি এবং স্থানীয় আওয়ামী লীগ নেতা হিসেবে মনু মিয়া কয়েকজন ব্যবসায়ীকে সঙ্গে নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সংঘর্ষ স্থলে ছুটে আসেন। এসময় সংঘর্ষকারীদের ছোড়া এলোপাতাড়ি গুলিতে মনু মিয়াসহ ৩ জন গুলিবিদ্ধ হন। এছাড়া মনু মিয়ার পেটেও ধারালো চাকু দিয়ে ছুরিকাঘাত করা হয়। ফলে তিনি রক্তাক্ত জখমপ্রাপ্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এ ঘটনার পর সংঘর্ষকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয় ব্যবসায়ীরা এসে রক্তাক্ত জখমপ্রাপ্ত মুমুর্ষ অবস্থায় মনু মিয়াকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার সময় প্রথিমধ্যে তার মৃত্যু ঘটে। এছাড়া গুলিবিদ্ধ হয়ে আহত মফিজ উদ্দিন ও আব্দুলাহ কে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। খবর পেয়ে বিয়ানীবাজার থানা পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসাপাতালে প্রেরণ করেছে।
বাজার কমিটির সভাপতি ব্যবসায়ী মনু মিয়া নিহতের ঘটনায় বাজারের ব্যবসায়ীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। আকস্মিক এই ঘটনায় ব্যবসায়ী ও এলাকাবাসীর মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। এ ঘটনায় নিহত মনু মিয়ার পুত্র সফিক মিয়া বাদী হয়ে ১০ জনকে আসামী করে বিয়ানীবাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলা নং ১৭, তারিখ ০২/১২/২০২০ইং। মামলার আসামীরা হলেন বিয়ানীবাজার উপজেলার ঘুঙ্গাদিয়া গ্রামের মৃত আব্দুল কাদির এর পুত্র আছাদ উদ্দিন (৩৪), কাকরদিয়া গ্রামের কুতুব উদ্দিনের পুত্র মোঃ আব্দুস ছামাদ (২৬), আঙ্গারজুর গ্রামের মৃত ওলিউর রহমান এর পুত্র বুরহান উদ্দিন (৩৫), গড়রবন্দ গ্রামের মৃত আব্দুন নূর এর পুত্র রোমান আহমদ (৩০), আব্দুলাহপুর গ্রামের মৃত মস্তকিন আলীর পুত্র ইয়াকুব আহমদ (২৮), আঙ্গারজুর গ্রামের হাজী মজির উদ্দিন এর পুত্র আব্দুল মালিক (৩৬), মালার গ্রামের মৃত দবির উদ্দিনের পুত্র শাহাব উদ্দিন (২৭), হাতিটিলা গ্রামের জসিম উদ্দিনের পুত্র নিজাম উদ্দিন (৩৪), আঙ্গারজুর গ্রামের মৃত ওলিউর রহমান এর পুত্র ফরহাদ আহমদ (৩২) ও আঙ্গারজুর গ্রামের মৃত ওলিউর রহমান এর পুত্র রেজাউল করিম (২৮)।
এ বিষয়ে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ একেএম ফজলুল হক শিবলী বলেন, এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। ময়না তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মামলার আসামীদের গ্রেফতার করতে পুলিশী তৎপরতা চলছে। আইনের হাত থেকে কোন আসামী রেহাই পাবে না।
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ