editor
প্রকাশিত: 7:30 PM, January 3, 2024
৭ জানুয়ারি একতরফা নির্বাচনী তফসিল বাতিল, সরকার ও আজ্ঞাবহ নির্বাচন কমিশনের পদত্যাগ, নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে নির্বাচন এবং হামলার-মামলা-সন্ত্রাস-সংঘর্ষ বন্ধের দাবিতে দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বুধবার (৩ জানুয়ারি) বিকাল ৪টায় সিলেট কেন্দ্রীয় শহিদমিনারের সামনে বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলা সমন্বয়ক, সিপিবি সাধারণ সম্পাদক খায়রুল হাসান এর সভাপতিত্বে ও বাসদ (মার্কসবাদী) জেলা সদস্য সনজয় কান্ত দাশ এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সিলেট জেলা বাসদ(মার্ক্সবাদী) আহ্বায়ক উজ্জল, বাসদ জেলা আহ্বায়ক আবু জাফর, বিপ্লবী কমিউনিস্ট লীগের সভাপতি সিরাজ আহমদ ও সাধারণ সম্পাদক ডাঃ হরিধন দাশ,বাসদ সিলেট জেলা সদস্য সচিব প্রণব জ্যোতি পাল,সিপিবি জেলা এডভোকেট নিরঞ্জন দাশ খোকন প্রমূখ।
বিক্ষোভ সমাবেশ পরবর্তীতে একটি মিছিল বের হয়ে আম্বরখানা পয়েন্টে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ বলেন, দলনিরেপক্ষ তদারকি সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবি গণদাবিতে পরিনত হলেও সরকার জনমত উপেক্ষা স্বৈরতান্ত্রিক ভাবে ৭জানুয়ারি একতরফা-প্রহসনের নির্বাচন করতে যাচ্ছে।এই নির্বাচন মাধ্যমে আওয়ামী ফ্যাসিবাদী দুঃশাসন দীর্ঘায়িত হবে, রাজনৈতিক -অর্থনৈথিক সংকট আরও বৃদ্ধি পাবে।
নেতৃবৃন্দ ৭ জানুয়ারি প্রহসনের নির্বাচন বর্জন ও রুখে দাঁড়ানোর জন্য জনগণের প্রতি আহ্বান জানান।
সিলেট সিটি কর্পোরেশনের এয়ারপোর্ট থানাধীন মদিনা মার্কেট ও লালাবাজার আবাসিক এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, হুমকি এবং জবরদস্তির অভিযোগ এনে পিতা ও
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মালিকানাধীন একটি পাবলিক টয়লেট দখল করে ড্রেনের ওপর পাকা ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণের অভিযোগ উঠেছে। নগরীর ঐতিহ্যবাহী
সিলেটের পবিত্র হযরত শাহজালাল (রহ.)-এর মাজার শরিফে বেড়াতে এসে লালন মিয়া (২২) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর)
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে
জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) সিলেটে সমাবেশ ও র্যালির আয়োজন করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল।
সিলেট বিভাগ গণদাবি পরিষদের সাবেক সভাপতি এম শফিকুর রহমান ও সাবেক দপ্তর সম্পাদক মো. সেলিম আহমদের বিভিন্ন প্রেস বিজ্ঞপ্তি ও
সিলেট নগরীর সুবিদবাজার এলাকার প্রবাসী দুই ভাইয়ের স্বাক্ষর জাল করে ভুয়া আমমোক্তারনামা তৈরি, কোটি টাকার ভাড়া আত্মসাৎ, পৈতৃক সম্পত্তি জবরদখল
সিলেটের রাজনীতিতে আলোচিত জামায়াত নেতা লোকমান আহমদকে ঘিরে নানা জল্পনা চলছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও ভার্চ্যুয়াল মিডিয়ায় গুঞ্জন ছড়িয়ে পড়েছে যে,