editor

প্রকাশিত: 7:15 PM, February 12, 2025

লাভ শেয়ার বিভি বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে আর্তমানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে

লাভ শেয়ার বিডি-ইউএস’র সাধারণ সম্পাদক ফজলে এলাহী ভূঁইয়া

লাভ শেয়ার বিভি বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে আর্তমানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে

লাভ শেয়ার বিডি-ইউএস’র উদ্যোগে সিলেট রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতাল ও চাইল্ড ওয়েলফেয়ার সেন্টারকে পাঁচ লক্ষ টাকার অনুদান

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর ঘোষনা অনুযায়ী লাভ শেয়ার বিডি-ইউএস’র উদ্যোগে সিলেট রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতাল ও চাইল্ড ওয়েলফেয়ার সেন্টারকে পাঁচ লক্ষ টাকার অনুদান প্রদান। আজ বুধবার সিলেট রেড ক্রিসেন্ট সোসাইটির হল রুমে আয়োজিত অনুষ্ঠানে বিশিষ্ট আয়কর আইনজীবি মোহাম্মদ আমিনুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব রাখেন লাভ শেয়ার বিডি-ইউএস’র সাধারণ সম্পাদক ফজলে এলাহী ভূঁইয়া।
প্রধান অতিথি বলেন, লাভ শেয়ার বিডি দীর্ঘ বিশ বছর ধরে আর্তমানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। সাধারণত ৫জন বোর্ড সদস্যদের অনুদানে চলে। এছাড়াও আমরা বিভিন্ন দেশে যে কোন দূর্যোগে আমরা ফান্ড রাইজিং করে থাকি। তুর্কি, সিরিয়া, ফিলিস্তিনসহ বিশ্বের বিভিন্ন দেশে আমরা সহযোগিতা করেছি। সিলেট রেড ক্রিসেন্ট সোসাইটিকে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী প্রতিশ্রুতি দিয়ে ছিলেন যার বাস্তবায় আজকে করা হল। তিনি কারো সাথে প্রতিশ্রুতি করলে দ্রুত বাস্তবায়ন করার চেষ্টা করেন। যার প্রমান আজকের অনুদান প্রদান। তিনি আরও বলেন, লাভ শেয়ার বিডি-ইউএস বাংলাদেশের বিভিন্ন জেলায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। কম্বল বিতরণ, খাবার, আই ক্যাম্প করেছে লাভ শেয়ার বিডি। আগামী ১৪ই ফেব্রুয়ারী ঢাকায় আই ক্যাম্প কর্মসূচি রয়েছে। প্রতিবছর বাংলাদেশ আই ক্যাম্প করে থাকে লাভ শেয়ার বিডি। তিনি বলেন, যখনই কোন দূর্যোগ দেখি রেড ক্রসকে দেখতে পাই। তেমনি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি যে কোন দূর্যোগে বাংলাদেশের মানুষের কল্যাণে কাজ করে থাকে। আপনার অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। লাভ শেয়ার বিডি রেড ক্রিসেন্ট সোসাইটির সাথে একসাথে কাজ করার চেষ্টা করবে।
তিনি আরও বলেন, ক্লীন সিলেট সিটি দেখে আমি ও আমার স্ত্রী মুগ্ধ হয়েছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহকারী পরিচালক মো: মিজানুর রহমান জীবনের পরিচালনায় বক্তব্য রাখেন বাংলাদেশে রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসাপাতাল ও শিশু কল্যাণ কেন্দ্রের পরিচালক মো: নাজমুল হোসেন, বাংলাদেশে রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসাপাতাল ও শিশু কল্যাণ কেন্দ্রের কনসালটেন্ট ডা: মো: নুরুল আলম খান, সিলেট রেড ক্রিসেন্ট নার্সিং কলেজের অধ্যক্ষ রেনুয়ারা আক্তার, বাংলাদেশে রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসাপাতাল ও শিশু কল্যাণ কেন্দ্রের সিনিয়র কনসালটেন্ট ডা: উম্মে খায়ের খাদিজাতুল হুমাইরা, মুজিব জাহান রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্রের ইনচার্জ ডা: তাওহীদ চৌধুরী, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ঢাকার জাতীয় সদর দপ্তরের প্রশিক্ষণ বিভাগের পরিচালক তরুন কান্তি সাহা।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন সিলেট রেড ক্রিসেন্ট ইউনিটের যুব সদস্য আবু জাকেরিন। অনুষ্ঠানের পূর্বে প্রধান অতিথি ফজলে এলাহী ভূঁইয়াকে সিলেট রেড ক্রিসেন্ট ইউনিটের কর্মকর্তাবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান। প্রধান অতিথি বাংলাদেশে রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসাপাতাল ও শিশু কল্যাণ কেন্দ্রের বিভিন্ন ওয়ার্ড, কেবিন ও মুজিব জাহান রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্র পরিদর্শন করেন। উল্লেখ্য গত ১৯ জানুয়ারী বাংলাদেশে রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসাপাতাল ও শিশু কল্যাণ কেন্দ্রের পরিদর্শন করেন বাংলাদেশ সরকারের সিনিয়র সচিব ও মান্যবর রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী।
পরিদর্শনকালে তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটকে লাভ শেয়ার বিডি- ইউএস’র পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস প্রদান করেন। যার পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার বাংলাদেশে রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসাপাতাল ও শিশু কল্যাণ কেন্দ্রের নেতৃবৃন্দের হাতে ৫লক্ষ টাকার অনুদান তুলে দেন লাভ শেয়ার বিডি-ইউএস’র সাধারণ সম্পাদক ফজলে এলাহী ভূঁইয়া। -বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রী তারেক রহমানের উন্নয়ন চিত্র জনসাধারণের কাছে তুলে ধরতে হবে: সাহেদ আহমদ

প্রধানমন্ত্রী তারেক রহমানের উন্নয়ন চিত্র জনসাধারণের কাছে তুলে ধরতে হবে: সাহেদ আহমদ

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জিয়া মঞ্চের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জিয়া মঞ্চের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত

আবদুল জব্বার কল্যাণ ট্রাস্টের ‘মাসিক ভাতা কার্ড’ বিতরণ

আবদুল জব্বার কল্যাণ ট্রাস্টের ‘মাসিক ভাতা কার্ড’ বিতরণ

অসহায় ও দরিদ্রদের সহায়তায় মাসিক ভাতা চালু করেছে ‘আবদুল জব্বার জলিল কল্যাণ ট্রাস্ট’। শনিবার দুপুরে নগরের জেলরোডস্থ আনন্দ টাওয়ারে আনুষ্ঠানিকভাবে

অক্টোবর সেবা সপ্তাহ উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির শিক্ষা ও খাদ্যসামগ্রী বিতরণ

অক্টোবর সেবা সপ্তাহ উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির শিক্ষা ও খাদ্যসামগ্রী বিতরণ

অক্টোবর সেবা সপ্তাহ উপলক্ষে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির উদ্যোগে নগরীর কুশিঘাট এলাকার ‘ইমুর ইশকুল’-এর শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাসামগ্রী ও

মির্জা সম্রাটের নেতৃত্বে সিলেট মহানগর যুবদল আরও শক্তিশালী হবে: কাইয়ুম জালালি পংকি

মির্জা সম্রাটের নেতৃত্বে সিলেট মহানগর যুবদল আরও শক্তিশালী হবে: কাইয়ুম জালালি পংকি

সিলেট মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক, সাবেক সাধারণ সম্পাদক এবং সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র হাজী আব্দুল কাইয়ুম জালালি পংকি

শাশ্বত ৯২ বন্ধু ফোরামের উদ্যোগে ১ টাকায় পূজার বাজার ও বিনামূল্যে শিক্ষাসামগ্রী বিতরণ

শাশ্বত ৯২ বন্ধু ফোরামের উদ্যোগে ১ টাকায় পূজার বাজার ও বিনামূল্যে শিক্ষাসামগ্রী বিতরণ

প্রতিবছরের ন্যায় এবারও শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শাশ্বত ৯২ বন্ধু ফোরামের উদ্যোগে পাত্র সম্প্রদায়ের মাঝে ১ টাকায় পূজার বাজার ও ক্ষুদে

‘ফ্যাসিবাদের বিচার করতে ব্যর্থ হলে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি হবে’

‘ফ্যাসিবাদের বিচার করতে ব্যর্থ হলে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি হবে’

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানির সহনীয় মূল্য নির্ধারণ, ফ্যাসিবাদের নির্মূল এবং সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধের দাবিতে জমিয়তে

শিশু-কিশোরদের জন্য নিরাপদ বাংলাদেশ বিনির্মাণ করাই বিএনপি সরকারের মূল লক্ষ্য: হুমায়ূন কবির শাহীন

শিশু-কিশোরদের জন্য নিরাপদ বাংলাদেশ বিনির্মাণ করাই বিএনপি সরকারের মূল লক্ষ্য: হুমায়ূন কবির শাহীন

সিলেট মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক, জিয়া শিশু-কিশোর সংগঠন (জিশিস) এর কেন্দ্রীয় সহ

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর, জেলা ও শাবিপ্রবি’র সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর, জেলা ও শাবিপ্রবি’র সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর, জেলা ও শাবিপ্রবি’র যৌথ উদ্যোগে সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত। ৯ অক্টোবর শুক্রবার সকাল ১০টায়