admin
প্রকাশিত: 9:30 PM, June 15, 2025
গোলাপগঞ্জ প্রতিনিধি
বিগত ৫ আগষ্ট আওয়ামীলীগ সরকার পতনের পর দলীয় প্রধান সহ হাইকমান্ডের অধিকাংশ নেতৃবৃন্দরা দেশ ছেড়ে পালিয়ে গেলেও স্থানীয় নেতৃবৃন্দরা অনেকটা আত্মগোপনে থেকে চোরাগোপ্তা হামলা চালিয়ে যাচ্ছেন।
গতকাল রাতে সিলেটের গোলাগঞ্জ উপজেলার ৮নং ভাদেশ্বর ইউনিয়ন এলডিপির প্রচার সম্পাদক, যুক্তরাষ্ট্র প্রবাসী মো. রুহুল আমিন বাড়িতে দেশীয় অস্ত্র নিয়ে চোরাগুপ্তা হামলা চালিয়েছে একদল সন্ত্রাসীরা। এই হামলার নেতৃত্বে স্থানীয় আওয়ামীলীগ-ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী সরাসরি অংশগ্রহণ করেন বলে অভিযোগ পাওয়া গেছে। মোঃ রুহুল আমিন গোলাপগঞ্জ ৮নং ভাদেশ্বর ইউনিয়ন মিরগঞ্জ বাজার হাওর তলা গ্রামের মোহাম্মদ মকছিল মিয়া জইনের পুত্র।
প্রত্যেক্ষদশী সূত্রে জানা যায়, ভাদেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগ ও ছাত্রলীগসহ ১০/১২ জন যুবক সন্ধ্যায় মো. রুহুল আমিনের বাড়িতে গিয়ে তাকে খুজতে থাকে। এই সময় রুহুল আমিনকে না পেয়ে তার পরিবারের ভাইয়ের কাছে রুহুল আমিনের অবস্থান জানতে চায়। এক পর্যায়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং বাড়ির বিভিন্ন ধরণের আসবাবপত্র ভাংচুর করে।
রুহুল আমিনের পরিবারিক সূত্র জানায়, স্থানীয় আওয়ামীলীগ-ছাত্রলীগের কয়েকজন যুবক কিছুদিন পর পর রুহুল আমিনের খোজে বাড়িতে আসে। গতকালও দেশীয় অস্ত্র-লাঠি নিয়ে তারা রুহুল আমিনকে খুজতে আসে। রুহুল আমিন দেশের বাহিরে থাকায় আমরা পরিবারের লোকজন এইসব মোকাবেলা করতে হচ্ছে। বাড়িতে থাকা মহিলা ও শিশুদের নিয়ে বেশ আতঙ্কে দিন কাটাতে হচ্ছে।
এই বিষয়ে গোলাপগঞ্জের ওসি মোহাম্মদ মনিরুজ্জামান মোল্যা জানান, এক প্রবাসীর বাড়িতে হামলার বিষয়টি জানতে পেরেছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
1 স্টাফ রিপোর্টার: জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা নিতে আসা এক প্রবাসীকে চড় মারার অভিযোগ উঠেছে সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো.
8 দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান রাষ্ট্রপতির স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিদেশে বসবাসরত বাংলাদেশি
3 স্টাফ রিপোর্টার: সিলেট সিটি করপোরেশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় মূল নেতৃত্ব দান কারীদের বাদ দিয়ে নিরপরাধ শ্রমজীবী মানুষকে গ্রেপ্তারের
1 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, শ্রীকৃষ্ণের জীবন ও দর্শন সত্য, ন্যায়, মানবতা ও কল্যাণের পথে চলার
5 নিউইয়র্ক প্রতিনিধি: যুক্তরাজ্যের বিশিষ্ট কমিউনিটি অ্যাক্টিভিস্ট, মূলধারার রাজনীতিবিদ, বিসিএ ইউকের সাবেক প্রেসিডেন্ট ও প্রখ্যাত ব্যবসায়ী পাশা খন্দকার এমবিই-এর যুক্তরাষ্ট্রে
4 * কোটি টাকার মেলা বাণিজ্য ও নাম ভাঙানোর গুরুতর অভিযোগ স্টাফ রিপোর্টার: সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির
4 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসকের আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, একে অপরের ধর্মীয় উৎসব ও আনন্দে অংশগ্রহণের মধ্য দিয়েই আমাদের পারস্পরিক
2 উৎসাহ-উদ্দীপনা ও আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল প্রিমিয়ার সিমেন্ট মিলস্ পিএলসি-এর আয়োজনে ‘প্রিমিয়ার সিমেন্ট বিশ্বকাপ মাতোয়ারা প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬’।