admin
প্রকাশিত: 2:31 PM, August 11, 2025
অনলাইন ডেস্ক
দেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান শুধু বাংলাদেশেই নয়, ওপার বাংলাতেও সমানভাবে জনপ্রিয়। সাম্প্রতিক সময়ে পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে তাঁর অভিনীত দুটি সিনেমা—‘ডিয়ার মা’ ও ‘পুতুলনাচের ইতিকথা’। প্রচারণার কাজে ব্যস্ত এই সময়েই ভারতীয় গণমাধ্যম ইনডালজ এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুললেন তিনি।
অনেক দিন ধরে কি কারও সঙ্গে সম্পর্কে আছেন? প্রশ্নের জবাবে জয়ার সোজাসাপটা উত্তর, ‘হ্যাঁ, আমার জীবনেও কেউ আছে। মানুষ তো একা থাকতে পারে না। আমরা বহু বছর ধরেই একসঙ্গে আছি। তবে তিনি শোবিজ ইন্ডাস্ট্রির কেউ নন।’
প্রেমিকের প্রতি ভালোবাসার কারণ ব্যাখ্যা করে জয়া বলেন, ‘পার্টনার হওয়ার আগে বন্ধু হওয়াটা খুব জরুরি। সারাজীবন যেন বন্ধু হয়ে থাকতে পারি, সেটাই বড় বিষয়। আমার অনেক অত্যাচার তিনি সহ্য করেন। অভিনয়ের কারণে আমি প্রচুর ভ্রমণ করি, যেমন এখন কলকাতায় কাজ করছি। তিনি এসব কিছুই মনে করেন না, বরং আমাকে সাপোর্ট করেন। এটাই সবচেয়ে ইতিবাচক দিক।’
জয়া জানান, তিনি ও তাঁর সঙ্গী দুজনেই ব্যক্তিগত জীবন আড়াল করে রাখতে পছন্দ করেন। বললেন, ‘আমি যেমন প্রাইভেট পারসন, তিনিও তেমনই। আমরা নিজেদের মতো থাকতে ভালোবাসি। তিনি খুব শান্ত, আমিও তেমন। এই মিল থেকেই আমাদের সম্পর্ক গভীর হয়েছে।’
যদিও দীর্ঘদিনের সম্পর্কে আছেন, তবু এখনই বিয়ে নিয়ে ভাবছেন না জয়া আহসান। তাঁর ভাষায়, ‘এ বিষয়ে আমি এখনই কিছু বলতে পারছি না। তাড়াতাড়ি ইচ্ছে হবে কি-না জানি না, কিংবা আদৌ ইচ্ছে আছে কি-না তাও জানি না। বিয়ে করে একসঙ্গে থাকার বিষয়টাকে আমি শ্রদ্ধা করি, কিন্তু এখনও কোনো সিদ্ধান্ত নিইনি।’
বিয়ে নিয়ে ভয় কাজ করে কিনা—প্রশ্নের উত্তরে জয়া বলেন, ‘এখানে প্রস্তুতির কোনো বিষয় নেই। তবে হ্যাঁ, আমার ভেতরে একটা ভীতি আছে। আগের সম্পর্কের অভিজ্ঞতার কারণেও এমনটা হতে পারে।’
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাবেক উপদেষ্টা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার সাবেক সভাপতি এবং
সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন বলেছেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি, জনসচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত উদ্যোগ গ্রহণ অত্যন্ত জরুরি।
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের আনুষ্ঠানিক রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২১শে জানুয়ারি থেকে শুরু হয়ে ২৭শে মের
সিলেটের কানাইঘাট বাজারে ফার্মেসিতে মোবাইল কোর্ট পরিচালনাকালে সংবাদ সংগ্রহের সময় বাধার মুখে পড়েছেন স্থানীয় এক গণমাধ্যমকর্মী। আজ গতকাল সোমবার বিকেল
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখায় দীর্ঘ ১৫ থেকে ২০ বছর ধরে টানা সেবা দিয়ে গেলেও চাকরির স্থায়িত্ব পাননি
সিলেটের আম্বরখানা সুরমা সুপার মার্কেট ও মানি এক্সচেঞ্জ বিল্ডিং এলাকায় এক শ্রেণির সক্রিয় দালাল চক্রের অপতৎপরতা চরম রূপ ধারণ করেছে।
সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল স্থলবন্দর ঘিরে মিথানল আমদানি, সীমান্তকেন্দ্রিক ব্যবসা-বাণিজ্য, পাথর ডাম্পিং এবং কথিত সিন্ডিকেটের প্রভাব নিয়ে নতুন করে আলোচনা
সিলেটের বিয়ানীবাজারের কুশিয়ারা এবং গোলাপগঞ্জ-গোবিন্দগঞ্জ সীমানাঘেঁষা সুরমা নদী থেকে ড্রেজার ও বলগেট বসিয়ে অবাধে বালু উত্তোলনের মহোৎসব চলছে। দিন-রাত প্রকাশ্যে