admin

প্রকাশিত: 12:17 PM, October 3, 2025

খনিজ বালি লুট ঠেকাতে জাদুকাটার চরে মানববন্ধন

খনিজ বালি লুট ঠেকাতে জাদুকাটার চরে মানববন্ধন

তাহিরপুর প্রতিনিধি
বন্দুকের মুখে খনিজ বালি লুট ঠেকাতে সীমান্ত নদী জাদুকাটার চরে নেমে আসলেন শত শত প্রতিবাদী মানুষ। গতকাল বৃহস্পতিবার সকালে সুনামগঞ্জের তাহিরপুরের খনিজ বালি পাথরসমৃদ্ধ জাদুকাটা নদীর পূর্ব তীরে এ প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেন ক্ষুব্ধ এলাকাবাসী।
মানববন্ধন ও সমাবেশে বক্তারা দাবি করেন, জাদুকাটা নদীর পূর্ব তীরে লাউড়গড় বিজিবি ক্যাম্পের সামনে শুষ্ক মৌসুমে জেগে ওঠা চর খেলার মাঠ হিসেবে ব্যবহার করেন লাউড়গড় চার (পাড়া) মহল্লাবাসী, সাহিদাবাদ, ঢালারপাড়, ছড়ারপাড়, মুকসেদপুর, পুরান লাউড়গড়সহ কয়েক গ্রামের মানুষ।
বক্তাদের দাবি- লাউড়গড় বিজিবি ক্যাম্পের সামনের এ চর বর্ষায় তলিয়ে যায়। এক যুগেরও বেশি সময় ধরে বছরের কয়েক মাস শুষ্ক মৌসুমে খেলার মাঠ হিসেবে ব্যবহার করা হয়। এলাকার একমাত্র জেগে ওঠা এ চর থেকে বালি লুট করা হলে লাউড়গড় বিজিবি ক্যাম্প, বাজার, সরকারি প্রাথমিক বিদ্যালয়, লাউড়গড় গ্রাম, লাউরগড় থেকে সাহিদাবাদ গ্রাম, সীমান্তমুখী সড়ক আবার পাহাড়ি ঢলে ভাঙনের মুখে পড়বে।
বক্তারা অভিযোগ করেন, এই চর থেকে জাদুকাটা বালি মহালের ইজারাদারদের হয়ে অব্যাহতিপ্রাপ্ত সাবেক উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আফতাব উদ্দিনের নেতৃত্বে সুনামগঞ্জ জেলা শ্রমিক লীগের সহ-সাধারণ সম্পাদক তাহিরপুরের জাঙ্গালহাটির বোরহান উদ্দিন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোদেরগাঁও গ্রামের রায়হান উদ্দিন রিপনের সহোদর গোলাম রব্বানী ওরফে রব্বানী, পুরান লাউর গ্রামের শুক্কুর মাহমুদের ছেলে, উপজেলার জাদুকাটা বোল্ডার পাথর ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি ও স্থানীয় আওয়ামী লীগ নেতা মোতালেব ওরফে পাথ্থর মোতালেবের ভাতিজী জামাই শিপন, তার দুই সহোদর সোহেল, সুমন, উপজেলার বাদাঘাট ইউনিয়ন ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি পুরান লাউড় গ্রামের রহমান, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য একই গ্রামের আলাল, আহমদের ছেলে মিজানুরসহ একাধিক অস্ত্রধারী লোক স্পিডবোট, ট্রলারযোগে বন্দুক ও দেশীয় অস্ত্র নিয়ে লাউড়গড় বিজিবি ক্যাম্পের সামনে চরে খনিজ বালি লুটে নিতে শতাধিক ট্রলার ভেড়ায়।
খবর পেয়ে উপজেলার লাউড়গড়বাসী মাইকে ঘোষণা দিয়ে বালি লুট ঠেকানোর আহ্বান জানালে শত শত নারী-পুরুষ চরে অবস্থান নেন। বালি লুটে আসা অস্ত্রধারীরা অবস্থা বেগতিক দেখে পিছু হটে। লাউড়গড় বিজিবি ক্যাম্পের সদস্যরা তাৎক্ষণিক সংঘাত ঠেকাতে চরে এসে আইনশৃস্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
মানববন্ধন পূর্ববর্তী প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- সাবেক প্রধান শিক্ষক আব্দুল কাইয়ুম, জামায়তে ইসলামীর ওয়ার্ড সভাপতি রমজান আলী, মাওলানা নওশাদ আহমদ, মোতাওয়াল্লি আব্দুল কাইয়ুম, মজিবুর রহমানসহ এলাকার নানা শ্রেণি-পেশার মানুষ।

বৃহস্পতিবার উপজেলার জাদুকাটা বোল্ডার পাথর ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি ও স্থানীয় আওয়ামী লীগ নেতা মোতালেব বলেন, শিপন আমার ভাতিজী জামাই হলেও বৃহস্পতিবার বিজিবি ক্যাম্পের সামনে বালি চরের ঘটনা সম্পর্কে আমি কিছুই জানি না।
সুনামগঞ্জ জেলা শ্রমিক লীগের সহ-সাধারণ সম্পাদক তাহিরপুরের জাঙ্গালহাটির বোরহান উদ্দিন অভিযোগ অস্বীকার করে বলেন, আমি ঝগড়া থামাতে ওই চরে গিয়েছিলাম।
তাহিরপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান আফতাব উদ্দিন বলেন, আমি মূলত লাউড়গড়বাসীর সঙ্গে বালি উত্তোলনকারীদের ঝামেলা মীমাংসা করতে ওই চরে গিয়েছিলাম। এরপর উত্তেজিত লোকজন আমার নাম ধরে ভুয়া ভুয়া বলে স্লোগান দিলে আমি চর থেকে ফিরে আসি।
জাদুকাটা বালি মহাল-১ এর ইজারাদার নাসির মিয়া জানান, ইজারাদারদের পক্ষ থেকে বৃহস্পতিবার বিজিবি ক্যাম্পের চরে বালি উত্তোলনে কাউকে পাঠানো হয়নি। যারা ওই চরে বালি উত্তোলনে গিয়েছিল, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

দক্ষিণ সুরমার পারাইরচকে ‘স্ট্রাইক হাউজ  ইনডোর ফুটবল মাঠ’-এর উদ্বোধন

দক্ষিণ সুরমার পারাইরচকে ‘স্ট্রাইক হাউজ ইনডোর ফুটবল মাঠ’-এর উদ্বোধন

যুব সমাজকে মোবাইল আসক্তি ও মাদকের কুফল থেকে দূরে সরিয়ে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে সিলেটের দক্ষিণ সুরমার পারাইরচক এলাকায় যাত্রা

সিলেট মহানগরীতে রেড ক্রিসেন্টের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ

সিলেট মহানগরীতে রেড ক্রিসেন্টের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ আব্দুস সালামের নির্দেশনায় সিলেট মহানগরীতে ৫ দিনব্যাপী সুস্বাস্থ্য সেবামূলক কার্যক্রমের ৪র্থ দিন সম্পন্ন

প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন: আতাউর রহমান পীর

প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন: আতাউর রহমান পীর

বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটির নিয়মিত সভা গত ২১ অক্টোবর সন্ধ্যায় সিলেটের আম্বরখানায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

অব্যাহতিপ্রাপ্ত সভাপতি সিলেট গণদাবী পরিষদের নাম ব্যবহার না করার আহ্বান

অব্যাহতিপ্রাপ্ত সভাপতি সিলেট গণদাবী পরিষদের নাম ব্যবহার না করার আহ্বান

সিলেট বিভাগ গণদাবী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক শফিকুর রহমান কর্তৃক গণদাবী পরিষদের নেতৃবৃন্দের বিরুদ্ধে যে অভিযোগ তা মিথ্যা, বিভ্রান্তকর

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সিলেট জেলা যুবদলের প্রস্তুতি সভা

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সিলেট জেলা যুবদলের প্রস্তুতি সভা

জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে উদযাপনের লক্ষ্যে সিলেট জেলা যুবদলের উদ্যোগে জেলার অধীনস্থ ১৩টি উপজেলা ও ৫টি পৌর যুবদল নেতৃবৃন্দের

সিলেট মহানগর যুবদলের সাবেক নেতা নাজির আহমদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিলেট মহানগর যুবদলের সাবেক নেতা নাজির আহমদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিলেট মহানগর যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক নাজির আহমদের আশু ও সুস্থতা কামনায় বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার

৩১ নং ওয়ার্ডবাসীর কাছে বিশ্বস্ত ও ভরসার নাম আবুল কালাম

৩১ নং ওয়ার্ডবাসীর কাছে বিশ্বস্ত ও ভরসার নাম আবুল কালাম

রাজনীতির মূল সুর যদি হয় জনসেবা, তবে সেই সুরকে নিজের জীবনে ধারণ করেছেন সিলেট মহানগর বিএনপির আওতাধীন ৩১ নম্বর ওয়ার্ড

লাখ টাকার মাছ লুট ও বিষপ্রয়োগ সিলেটের সেই ‘ভূমিখেকো’ আলাইয়ের বিরুদ্ধে এবার রিসোর্ট ভাঙচুরের মামলা

লাখ টাকার মাছ লুট ও বিষপ্রয়োগ সিলেটের সেই ‘ভূমিখেকো’ আলাইয়ের বিরুদ্ধে এবার রিসোর্ট ভাঙচুরের মামলা

সিলেট এয়ারপোর্ট থানা এলাকার লাক্কাতুড়া সংলগ্ন প্রবাসী মালিকানাধীন ‘গ্রিন উড হিল স্টেশন’ রিসোর্টে অনধিকার প্রবেশ করে হামলা, সিসিটিভি ক্যামেরা ভাঙচুর,