admin
প্রকাশিত: 7:58 PM, September 8, 2024
সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মোঃ সম্রাট হোসেন বলেছেন, জাতীয়তাবাদী যুবদল একটি বৈষম্যহীন নিরাপদ বাংলাদেশ গঠনে কাজ করছে। আওয়ামী দুঃশাসন থেকে জাতিকে মুক্ত করতে ছাত্রজনতার আন্দোলনে যুবদল অতন্দ্র প্রহরীর ভুমিকা পালন করেছে। যুবদল একটি সুশৃঙ্খল সংগঠন। যুবদলের কোন কর্মী যদি অপকর্ম করলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। যুবদলের প্রতিটি নেতাকর্মীদের বৈষম্যহীন মানবিক সামাজিক বাংলাদেশ গড়ায় প্রতিটি নেতাকর্মীদের অগ্রনী ভূমিকা পালন করতে হবে।
তিনি শনিবার রাতে সিলেট মহানগর আওতাধীন ৩৭নং ওয়ার্ড যুবদলের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। নগরীর আখালিয়া নয়াবাজারে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মহানগর যুবদলের আহবায়ক কমিটির সাবেক সদস্য এমদাদুল হক স্বপন।
ওয়ার্ড যুবদল নেতা জামিল আহমদ ও শামসুল ইসলামের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট মহানগর যুবদলের আহবায়ক কমিটির সাবেক সদস্য নজরুল ইসলাম, কল্যোল জ্যোতি বিশ্বাস জয়, এস এম পলাশ, ৩৭নং ওয়ার্ড বিএনপির আহবায়ক চাঁন মিয়া বাচ্ছু।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, ৩৭নং ওয়ার্ড বিএনপির আহবায়ক কমিটির সদস্য রাজু আহমেদ, রাজা মিয়া, মহানগর যুবদল নেতা দুলাল আহমদ, পারভেজ খান জুয়েল, এম এ সালাম, আহমেদ খান জুনেদ, সিলেট জেলা ছাত্রদলের সহ সভাপতি শিহাব খান, মহানগর যুবদল নেতা ইমন আহমদ, আরিছ আহমদ, পারভেজ আহমদ ৩৭নং ওয়ার্ড যুবদল নেতা এডভোকেট হেলাল আহমদ, সাদ্দাম হোসেন রাজন, মোস্তফা হোসেন সম্রাট, রুবেল আহমদ, ৮নং ওয়ার্ড ছাত্রদলের আহবায়ক আরমান শেখ ও সদস্য সচিব সমির গাজী প্রমুখ।
নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের (মউশিক) প্রায় ৮২ হাজার শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীর চাকরি রাজস্ব খাতে
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের