editor

প্রকাশিত: 2:07 PM, January 17, 2022

সুনামগঞ্জের যাদুকাটায় অবৈধ কোয়ারী বাণিজ্য জমজমাট : ১ শ্রমিকের মৃত্যু

সুনামগঞ্জের যাদুকাটায় অবৈধ কোয়ারী বাণিজ্য জমজমাট : ১ শ্রমিকের মৃত্যু

সুনামগঞ্জের যাদুকাটায় অবৈধ কোয়ারী বাণিজ্য জমজমাট : ১ শ্রমিকের মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের সীমান্ত নদী যাদুকাটায় আবারও জমজমাট হয়ে উঠেছে অবৈধ কোয়ারী বাণিজ্য। স্থানীয় প্রভাবশালী একটি মহল আইন অমান্য করে পুলিশ ও সাংবাদিকদের নাম ভাংগিয়ে চাঁদা নিয়ে দীর্ঘদিন যাবত অবৈধ ভাবে বালি ও পাথর উত্তোলন করছে বলে খবর পাওয়া গেছে।
গতকাল রবিবার (১৬ জানুয়ারী) সন্ধ্যায় অবৈধ কোয়ারীতে পাথর উত্তোলনের সময় মাটির নিচে চাপা পড়ে ১জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম- আজহারুল ইসলাম (৩০)। সে জেলার তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের ঘাগটিয়া গ্রামের মৃত নুর ইসলামের ছেলে। এঘটনার প্রেক্ষিতে রাত ৯টায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে- প্রশাসনের চোখে ফাঁকি দিয়ে এলাকার প্রভাবশালী একটি মহল সিন্ডিকেডের মাধ্যমে তাহিরপুর সীমান্ত নদী যাদুকাটার বড়টেক, শিমুল বাগান, আদর্শগ্রামসহ একাধিক স্থানে প্রায় অর্ধশতাধিক অবৈধ কোয়ারী তৈরি করে পাথর উত্তোলন করেছে। উপজেলা প্রশাসনে পক্ষ থেকে বেশ কিছুদিন আগে একাধিক বার অভিযান চালিয়ে অবৈধ বালি ও পাথর জব্দ করা হয়। তারপরও থেমে নেই ওই প্রভাবশালী মহলটি। বর্তমানে ঘাগটিয়া গ্রামের রানু মিয়া ও কেপাজ্জলগং পুলিশ ও সাংবাদিকদের নাম ভাংগিয়ে মোট অংকের চাঁদা দিনরাত অবাধে বালি ও পাথর উত্তোলন করছে।
গতকাল রবিবার (১৬ জানুয়ারী) সন্ধ্যায় অবৈধ কোয়ারীতে পাথর উত্তোলনের সময় কেপাজ্জুলের ছোট ভাই আজহারুল ইসলাম মাটি চাপা পড়ে। পরে তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে পাশর্^বর্তী বাদাঘাট বাজারে অবস্থিত লাইফ কেয়ার ডায়গনিস্টিক সেন্টারের নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎকরা মৃত ঘোষনা করেন। এঘটনার খবর পেয়ে রাত ৮টায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
এব্যাপারে তাহিরপুর থানার ওসির দায়িত্বে থাকা এসআই হাক্কানি বলেন- অবৈধ কোয়ারীতে মাটি পাচা পড়ে ১জনের মৃত্যুর ঘটনায় রাতেই একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ওসি সাহেব ছুটিতে আছেন। তিনি আসার পর অবৈধ কোয়ারীর ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির