editor
প্রকাশিত: 9:05 PM, November 5, 2021

মৌলভীর গাঁও গ্রামবাসীর সাথে চেয়ারম্যান প্রার্থী হিরণ মিয়ার মতবিনিময়
সিলেট সদর উপজেলার ৭নং মোগলগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী (বর্তমান চেয়ারম্যান) হিরণ মিয়া বলেছেন, ৭নং মোগলগাঁও ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। নৌকা মার্কায় ভোট দিয়ে এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশকে উন্নয়নের জোয়াড়ে বাসিয়ে দিচ্ছেন। আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের বিজয়ী করলে উন্নয়নের জোয়াড়ে বাসবে প্রতিটি এলাকা। তিনি বলেন, এলাকার অসমাপ্ত কাজ সমাপ্ত করতে আবার চেয়ারম্যান প্রার্থী হয়েছে।
গতকাল বৃহস্পতিবা (৪ নভেম্বর) সন্ধ্যা ৭টায় মোগলগাঁও ইউনিয়নের মৌলভীর গাঁও মরহুম হারুন আর রশিদের বাড়ি প্রাঙ্গণে গ্রামবাসীর সাথে নির্বাচনী মতবিনিময় সভায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
নির্বাচনী মতবিনিময় সভায় এলাকার বিশিষ্ট মুরব্বী হাজী জহর আলীর সভাপতিত্বে ও মোগলগাঁও ইউপি তাতীলীগের আহ্বায়ক মো: নূর মিয়া এবং আব্দুল মুকিতের যৌথ পরিচালনায় নিবাচনী মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, সাইফুল হোসেন ফকির, হাজী মঈন মিয়া, হাজী চান মিয়া, সলিম উল্লাহ, মখলিছ মিয়া, আব্দুল মালিক মেম্বার, পর্তুগাল আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জাকির হোসেন, সামসুল ইসলাম, এনামুল হক এনাম, আব্দুল হামিদ, রফিক আহমদ, জাকির হোসেন, দিলোয়ার হোসেন, আলামিন জয়নাল, কাউছার আহমদ আনা, নূর উদ্দিন, ফেরদৌস, মাসুদ আহমদ লেবু, নুরুল আমিন, নজর মিয়া, রাজা মিয়া।
এসময় আরো উপস্থিত ছিলেন আব্দুল হাসিম, জালাল উদ্দিন, এরশাদ মিয়া, মখলিছ আলী, নূর ইসলাম, ফয়সল আহমদ, আব্দুল কাহার, হোসাইন আহমদ, তারিফ আলী, আশরাফুল হক প্রমুখ।বিজ্ঞপ্তি
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ