editor
প্রকাশিত: 3:50 PM, November 11, 2021

দক্ষিণ সুরমার জালালপুর ইউনিয়ন পরিষদে সূচনা প্রকল্পে উদ্যোগে গণশুনানী অনুষ্টিত
এফআইভিডিবি সূচনা প্রকল্পের উদ্যোগে বৃহস্পতিবার সকালে দক্ষিণ সুরমার জালালপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান মেম্বারদের নিয়ে গণশুনানী অনুষ্টিত হয়েছে। জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা সুলাইমান হোসেনের সভাপতিত্বে এবং সূচনা প্রকল্পের জিসিডিও সাহিদা আখতারের সঞ্চালনায় গণশুনানীতে ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আগত নারীরা অশ নেন। নারীদের বিভিন্ন বিষয়ে প্রশ্নের উত্তর দেন চেয়ারম্যান ও মেম্বাররা।
বিশেষ করে বিগত বছরের বাজেটে কোন কোন খাতে কি পরিমাণ বরাদ্দ রাখা হয়েছে এবং কোন কোন খাতে সর্বোচ্চ বরাদ্দ দেয়া হয়েছে এসব বিষয়ে প্রশ্ন করেন অনেকে। পাশাপাশি এলাকার বিভিন্ন সমস্যার কথা ও তুলে ধরেন নারীরা। অনেক নারী তাদের পরিবারের অভাব অনটনের বিষয়ে কথা বলে পরিষদের নিকট থেকে সহযোগিতা কামনা করেন। কয়েকজন ছাত্রী শিক্ষা ও পুষ্টির বিষয়ে তাদের মতামত তুলে ধরেন। জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা সুলাইমান হোসেন মনোযোগ সহকারে সকলের কথা শুনেন এবং পরিষদের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন। এসময় উপস্থিত ছিলেন, প্যানেল চেয়ারম্যান জিল্লুর রহমান জিলন, সাংবাদিক খালেদ আহমদ, সূচনা প্রকল্পের উপজেলা সমন্বয়কারী গোলাম মোস্তফা, ইউপি সদস্য ছানা মিয়া, সফিক উদ্দিন, আনোয়ার আলী, ইউসুফ আলী, নুরুল হক মোল্লা, কুতুব উদ্দিন, আমিরুন বেগম, বানেছা বেগম ও হাসি রাণী দেব, সূচনা প্রকল্পের মনিটরিং অফিসার তুলনা বেগম, ইউনিয়ন সমন্বয়কারী আবুল কাশেম, এফএফ নাজমা বেগম ও এসসিএস শাকিলা আক্তার ডেইজি। বিজ্ঞপ্তি
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ