editor
প্রকাশিত: 9:21 PM, November 4, 2021

শুক্রবার থেকে সিলেটে ৪৮ ঘন্টা যান চলাচল বন্ধ
ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সারাদেশের ন্যয় সিলেটের সড়কে ৪৮ ঘন্টা যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
শুক্রবার ভোর ৬ টা থেকে পরবর্তী ৪৮ ঘন্টা সিলেটে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রাখা হবে। এর মধ্যে তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচী ঘোষণা করা হবে।
আজ বৃহস্পতিবার বিকেলে সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতির এক জরুরী সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। নগরীর কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনালস্থ প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি আবুল কালাম।
সমিতির সাধারণ সম্পাদক শাহ মোঃ জিয়াউল কবির পলাশের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাম, সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সহ-সভাপতি সেলিম আহমদ, মোঃ হেলাল উদ্দিন, মোক্তার আহমদ, রিয়াদ আহমদ, সহ-সাধারণ সম্পাদক রেজওয়ান আহমদ রাজন, শাহ নুরুর রহমান, আব্দুল গণি চৌধুরী শাহান, সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজন, সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক এমরান হোসেন ঝুনু, অর্থ সম্পাদক মোঃ আমিনুজ্জামান জোয়াহির, সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ আব্দুস শহীদ, সদস্য আলহাজ¦ মো: নুর উদ্দিন, আরিফ চৌধুরী কফিল, নজরুল ইসলাম চৌধুরী, খুরশিদ আলম, কামরান আহমদ, সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সদস্য আতিক আহমদ ও শাহ রিপন প্রমূখ। এছাড়া সভায় বিভিন্ন পরিবহন ও শ্রমিক সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় নেতৃবৃন্দ বলেন, হঠাৎ করে ডিজেলের মূল্যবৃদ্ধির কারণে দেশের পরিবহন খাতে নতুন সংকটের সৃষ্টি হতে যাচ্ছে। জ¦ালানী তেলের দাম বাড়লে গাড়ী ভাড়াসহ পরিবহন খরচ বাড়বে। এর প্রভাব সকল স্তরে পড়বে। তাই আমাদের দাবী সরকার জ¦ালানী তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত পরিহার করবে। ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ শুক্রবার থেকে সিলেটে ৪৮ ঘন্টা গাড়ী চলাচল বন্ধ থাকবে। যদি এই সময়ের মধ্যে ডিজেলের বর্ধিত মূল্য প্রত্যাহার করা না হয় তাহলে কেন্দ্রীয় নির্দেশনার আলোকে পরবর্তী কর্মসূচী ঘোষণা করা হবে। বিজ্ঞপ্তি
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ