editor
প্রকাশিত: 9:50 PM, January 13, 2022

ভারত থেকে আসামি আনতে প্রেমিকা সাজলেন পুলিশ কর্মকর্তা
জৈন্তপুর প্রতিনিধি
ভারতে পালিয়ে ছিল ধর্ষণ মামলার আসামি সুজিত নম বিশ্বাস (২২)। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নারী সেজে প্রেমের অভিনয় করে সেই আসামিকে দেশে এনে গ্রেফতার করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা।
মঙ্গলবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় তাকে গ্রেফতার করে পুলিশ। বুধবার বিকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গ্রেফতার সুজিত জৈন্তাপুর উপজেলার বিত্তিকেল উত্তরের (গুচ্ছগ্রাম) প্রজেস নম বিশ্বাসের ছেলে।
২০২০ সালে জৈন্তাপুরের চারিকাটা ইউনিয়নের এক নারীকে ধর্ষণের অভিযোগে সুজিতের বিরুদ্ধে মামলা করা হয়েছিল। একপর্যায়ে পুলিশ জানতে পারে, সে অবৈধভাবে সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছে।
পরে সুজিতের সঙ্গে ফেসবুকে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন মামলার তদন্তকারী কর্মকর্তা জৈন্তাপুর থানার এসআই শফিক আহমদ। প্রেমের একপর্যায়ে সুজিতের সঙ্গে দেখা করার কথা বলেন নারী পরিচয় দেওয়া পুলিশ কর্মকর্তা। এরই সূত্র ধরে মঙ্গলবার সন্ধ্যার দিকে জৈন্তাপুরের শ্রীপুর এলাকা দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে সে। এ সময় ওই এলাকায় সাদা পোশাকে অবস্থান নেন পুলিশ সদস্যরা। সীমান্ত পাড় থেকেই তাকে গ্রেফতার করে। গ্রেফতারের সময় তার কাছ থেকে ভারতীয় পরিচয়পত্র পাওয়া যায়।
জৈন্তাপুর থানার এসআই কাজী শাহেদ আহমদ বলেন, ‘সুজিত প্রাথমিকভাবে জানিয়েছে, মামলার পর সে অবৈধ পথে ভারতে প্রবেশ করে। ভারতের মেঘালয়ে তার বোনের বাড়িতে আত্মগোপন ছিল। সেখানে রনি রায় নামের ভারতীয় পরিচয়পত্রও তৈরি করে।’
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির