editor
প্রকাশিত: 10:38 PM, February 3, 2022

দেশ-বিদেশে সরকারের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করছে একটি গোষ্ঠি : পরিকল্পনামন্ত্রী
সুনামগঞ্জ প্রতিনিধি
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশে সরকারের পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন- দেশ-বিদেশে বর্তমান সরকারের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করছে একটি গোষ্ঠি। তারা প্রতিনিয়ত মিথ্যাচার করছে। এদেরকে প্রতিহত করার জন্য সবাইকে সজাগ থাকতে হবে।
আজ বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারী) দুপুরে সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের বাদুল্লাপুর গ্রামে মুক্তিযোদ্ধা সুনুর আলীর বসত ভিটায় প্রধানমন্ত্রীর উপহার “বীর নিবাস” নামের বাড়ি নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপনের সময় তিনি এসব কথা বলেন।
এসময় পরিকল্পনামন্ত্রী বলেন- বিএনপি-জামায়াত জোট মুক্তিযোদ্ধ সম্পর্কে বিভ্রান্তমূলক তথ্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করতে পারবেনা। মুক্তিযোদ্ধের সঠিক ইতিহাস সম্পর্কে নতুন প্রজন্মকে বেশী করে জানাতে হবে। এক সময়ের পরাধীন বাংলাদেশকে মুক্ত করে স্বাধীন করতে বীর মুক্তিযোদ্ধাদের অবদান অনস্বীকার্য।
তিনি আরো বলেন- হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে বাংলার বীররা নিজের জীবন ও পরিবারের মায়া ত্যাগ করে স্বাধীনতার যোদ্ধে ঝাপিয়ে পড়েছিলেন। তাই বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশের জন্য বীরদের অবদান কখনো অম্লান হবার নয়। আমরা কখনো অম্লান হতেও দিবো না। এজন্য মুক্তিযোদ্ধ সম্পর্কে নতুন প্রজন্মকে উজ্জীবিত করতে হবে। তাহলে দেশে জঙ্গীরা মাথা চড়া দিয়ে উঠতে পারবে না।
জেলার শান্তিগঞ্জ উপজেলার অস্বচ্ছল ১২জন বীর মুক্তিযোদ্ধাদের জন্য নির্মানাধীন প্রধানমন্ত্রীর উপহার “বীর নিবাস” এর ভিত্তিপ্রস্থর স্থাপনের সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আনোয়ার উজ-জামান, ভাইস চেয়ারম্যান নুর হোসেন, দুলন রানী তালুকদার, ওসি কাজী মোক্তাদির হোসেন, উপজেলা প্রকৌশল কর্মকর্তা আল নুর তারেক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহাদাৎ হোসেন ভূঁইয়া, পূর্ব পাগলা ইউনিয়ন চেয়ারম্যান মাসুক মিয়া, সাবেক চেয়ারম্যান রফিক খান, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি এনামুল হক, মুক্তিযোদ্ধা মসদ আলী, সুনুর আলী প্রমুখ।
5 স্টাফ রিপোর্টার: জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা নিতে আসা এক প্রবাসীকে চড় মারার অভিযোগ উঠেছে সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো.
2 দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান রাষ্ট্রপতির স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিদেশে বসবাসরত বাংলাদেশি
1 স্টাফ রিপোর্টার: সিলেট সিটি করপোরেশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় মূল নেতৃত্ব দান কারীদের বাদ দিয়ে নিরপরাধ শ্রমজীবী মানুষকে গ্রেপ্তারের
6 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, শ্রীকৃষ্ণের জীবন ও দর্শন সত্য, ন্যায়, মানবতা ও কল্যাণের পথে চলার
7 নিউইয়র্ক প্রতিনিধি: যুক্তরাজ্যের বিশিষ্ট কমিউনিটি অ্যাক্টিভিস্ট, মূলধারার রাজনীতিবিদ, বিসিএ ইউকের সাবেক প্রেসিডেন্ট ও প্রখ্যাত ব্যবসায়ী পাশা খন্দকার এমবিই-এর যুক্তরাষ্ট্রে
2 * কোটি টাকার মেলা বাণিজ্য ও নাম ভাঙানোর গুরুতর অভিযোগ স্টাফ রিপোর্টার: সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির
4 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসকের আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, একে অপরের ধর্মীয় উৎসব ও আনন্দে অংশগ্রহণের মধ্য দিয়েই আমাদের পারস্পরিক
5 উৎসাহ-উদ্দীপনা ও আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল প্রিমিয়ার সিমেন্ট মিলস্ পিএলসি-এর আয়োজনে ‘প্রিমিয়ার সিমেন্ট বিশ্বকাপ মাতোয়ারা প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬’।