editor

প্রকাশিত: 9:48 PM, January 12, 2022

বিশ্বনাথে প্রতিবেশির অত্যাচারে বাড়িছাড়া ফাতেমা ও তার পরিবার

বিশ্বনাথে প্রতিবেশির অত্যাচারে বাড়িছাড়া ফাতেমা ও তার পরিবার

বিশ্বনাথে প্রতিবেশির অত্যাচারে বাড়িছাড়া ফাতেমা ও তার পরিবার

* সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
* থানা পুলিশের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
বিশ্বনাথে বাড়ির সীমানাকে কেন্দ্র করে প্রতিবেশি কয়েক ব্যক্তির অত্যাচার-নির্যাতনের শিকার হয়েছে একটি পরিবার। এ কারণে বাড়িছাড়া হয়েছেন তারা। স্থানীয় পুলিশ প্রশাসন তাদেরকে নিরাপত্তা না দিয়ে বরং সন্ত্রাসীদের পক্ষে নিয়ে হুমকি-ধমকি দিচ্ছে।

বুধবার সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এমন দাবি করেছেন বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের সাতপাড়া গ্রামের আব্দুল কাহারের স্ত্রী ফাতেমা বেগম।

লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, ‘আমার স্বামীর আপন চাচাতে ভাই দিলশাদ মিয়ার সঙ্গে প্রায় এক বছর ধরে বাড়ির সীমানা নিয়ে বিরোধ দেখা দেয়। এ নিয়ে দিলশাদের স্ত্রী রুফেনা বেগম আমাদের বিরুদ্ধে (বিশ্বনাথ নন-জিআর মামলা নম্বর ১৭০/২০২১) মামলা দায়ের করেন। মামলাটি আদালতে মিথ্যা প্রমাণিত হয়েছে।’

এর জের ধরে একের পর এক হামলা অব্যাহত রয়েছে দাবি করে ফাতেমা বেগম আরও বলেন, ‘ কিন্তু, দিলশাদ মিয়ারা তাতে ক্ষান্ত হয়নি। গত ২১ নভেম্বর দিলশাদ মিয়া ও তার সহযোগীরা আমাদের বসতঘরে অতর্কিত হামলা চালায়। এরপর গত ১২ ডিসেম্বর দিবাগত রাত ৩টায় তারা আমাদের বাংলা ঘরে আগুন লাগিয়ে দেয়। আগুনে আমাদের পালিত ৩৫টি কবুতর, সোফা সেট, পালংসহ আসবাবপত্র ও ঘরের টিনসহ প্রায় ৭ লাখ টাকার ক্ষতিসাধন করে। এ ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ার পরও মামলার এজাহারে কবুতর আগুনে পুড়িয়ে হত্যার বিষয়টি বাদ দেয় বিশ্বনাথ থানা পুলিশ।’

‘ডিসেম্বরের মাঝামাঝিতে আমার স্বামীকে তাড়া করে ছাতক এলাকায় নিয়ে যায় তারা এবং পরে তারা আমাকে মারধর করতে আমার বসতঘরে হামলা চালায়। তাৎক্ষণিকভাবে আমি থানায় কল দিলে কেউ আমার চিৎকারে এগিয়ে আসেননি। একপর্যায়ে নিরুপায় হয়ে ৯৯৯-এ কল দিলে সন্ধ্যার পর বিশ্বনাথ থানার এসআই সাইফুল মোল্লা আমার বাড়িতে যান। তিনি গিয়ে উল্টো আমাকে হুমকিধামকি দেন। ভবিষ্যতে আর যাতে দিলশাদ মিয়ার বিরুদ্ধে কোনো অভিযোগ না করি বলে শাসিয়ে যান।’

অসহায় এই নারী আরও অভিযোগ করেন, ‘থানা পুলিশের কোনো সহযোগিতা না পেয়ে গত ১৯ ডিসেম্বর আমি সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিনের সঙ্গে দেখা করি। এসপির নির্দেশে ২১ ডিসেম্বর বিশ্বনাথ থানার ওসি আমাদের বাড়িতে যান। কিন্তু সন্ত্রাসীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।’

ফাতেমা বেগম আরও অভিযোগ করেন, ‘এখনও আসামিরা বাড়িতে প্রকাশ্যে সশস্ত্র অবস্থায় মহড়া দেয়। আমাকে সবসময় প্রাণনাশের হুমকি দেয়। এমনকি আমার মাধ্যমিকে পড়ুয়া দুই মেয়েকে ধর্ষণের হুমকিও দিয়েছে। আসামীরা এতোই প্রভাবশালী যে তারা পাড়াপড়শি ও আমার মামলার সাক্ষীগণকেও বিভিন্নভাবে মামলা হামলার হুমকি দিয়ে আমাকে একঘরে করে রেখেছে।’

প্রতিপক্ষের লোকজন এলাকার গরিব মানুষকেও নানাভাবে হয়রানি করছে দাবি করে তিনি বলেন, ‘তারা এলাকার কাউকে পাত্তাই দেয় না। অর্থের জোরে পুলিশও তাদের কথামতো কাজ করে। এ জন্যে বিশ্বনাথ থানার কর্মকর্তাদের উপর আমাদের আস্থা নেই। আমাদের দায়েরকৃত মামলার তদন্তের দায়িত্ব সিআইডি কিংবা পিবিআইকে দেওয়ার দাবি জানাচ্ছি।’

ন্যায়বিচার প্রতিষ্ঠা ও নিজেদের প্রাণরক্ষায় ফাতেমা বেগম সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, আইজিপি’র হস্তক্ষেপ কামনা করেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির