editor
প্রকাশিত: 7:13 PM, June 26, 2021
জগন্নাথপুর প্রতিনিধি::
সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের বিশেষ অভিযানে বাংলাদেশ খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক জয়নুল হক (৪৫)কে গ্রেফতার করেছে থানা পুলিশ। তিনি হেফাজতে ইসলামের একজন কর্মী বলে জানা গেছে।আজ শনিবার (২৬ জুন) তাকে সুনামগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃত ব্যক্তি উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর আগুনকোণা গ্রামের মৃত ছুফি মিয়ার ছেলে। থানা পুলিশ সূত্রে জানা জায়, শুক্রবার রাতে উপজেলার পাটলী এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে জয়নুল হককে গ্রেফতার করা হয়। গত ১৮ মে রানীগঞ্জ ইউনিয়নের ইসলামপুর গ্রামের হাফিজ মাওলানা ইউসুফ আলীর বাড়িতে জমিয়ত উলামায়ে ইসলামের নেতারা গোপন বৈঠক করে সরকার বিরোধী তৎপরতা ও নাশকতার পরিকল্পনা করছিলেন। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে নাশকতার তৎফরতার অভিযোগে হেফাজতের ইসলামের তিনজনকে আটক করে।
এ ঘটনায় ১৬ জনকে আসামি করে জগন্নাথপুর থানায় মামলা দায়ের করা হয়। জগন্নাথপুর থানার এসআই রাজিব আহমদ জানান, ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনে আসামির বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। গ্রেফতারকৃতকে কারাগারে পাঠানো হয়েছে। এর মধ্যে এই মামলার আরো ৫জনকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়।
ডিএসএস/২৬ /জুন/২০২১/রেদওয়ান
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ