editor
প্রকাশিত: ৪:৫২ অপরাহ্ণ, জুলাই ১, ২০২১
অনলাইন ডেস্ক
করোনা পরিস্থিতিতে এবার স্বাস্থ্যবিধি মেনে সিলেট হযরত শাহজালাল (রহ.)-এর ৭০২ তম বার্ষিক ওরস বৃহস্পতিবার (১ জুলাই) থেকে শুরু হয়েছে।
তবে মহামারি করোনাভাইরাসের কারণে স্বাস্থ্যবিধি মেনে এবং লোকসমাগম পরিহার করে ওরসের প্রধান আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছে মাজার কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সকাল ১০টায় রীতি অনুযায়ি মাজারের পক্ষ থেকে কয়েকজন গিলাফ চড়ানো হয়। এরপর খতমে কোরআনসহ অন্যান্য আনুষ্ঠানিকতা সীমিত আকারে স্বাস্থ্যবিধি মেনে পালন করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন হযরত শাহজালাল (রহ.) এর মোতাওয়াল্লী সরেকওম ফতেউল্লাহ্ আল আমান। তিনি বলেন, রীতি অনুযায়ি বৃহস্পতিবার সকাল ১০টায় মাজারে গিলাফ চড়ানো হয় স্বাস্থ্যবিধি মেনে। এসময় কয়েকজন উপস্থিত ছিলেন। শুক্রবার দিবাগত রাতে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এই ওরস শেষ হবে। করোনা ভাইরাসের কারণে আশিকান,ভক্তবৃন্দ সমাগম ঘটেনি। সম্প্রতি ওরসকে কেন্দ্র করে যাতে কেউ মাজারে না আসেন সেজন্য অনুরোধ জানানো হয়।
ডিএসএস/০১/জুলাই/২০২১/রেদওয়ান
2 সিলেট-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের সমর্থনে সাবেক প্যানেল মেয়র এবং
6 আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আধ্যাত্মিক রাজধানী সিলেটে এখন উৎসবের আমেজ। প্রচারণার শেষ সময়ে এসে দম ফেলার
4 সিলেটের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মুবাশ্বির আলীর পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ করেছেন সিলেট-১আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল
8 সিলেট মহানগর বিএনপির সভাপতি গতকাল রবিবার প্রধান নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন, সিলেট-১ আসনে বাংলাদেশ জামায়াতে
5 আহমেদ শাকিল: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে যে নির্বাচনী হাওয়া বইছে, তার ব্যতিক্রম নয় সিলেট-৪ আসনও।
1 সিলেটের রাজনৈতিক অঙ্গনে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল
3 সিলেট-১ আসনে ধানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের সমর্থনে নগরীর ১৬নং ওয়ার্ড বিএনপি, স্বেচ্ছাসেবকদল, যুবদল ও ছাত্রদলের উদ্যোগে লিফলেট
7 শফিকুল হক চৌধুরী মেমোরিয়াল এতিমখানায় শীতবস্ত্র বিতরণ করছেন আলহাজ্ব মরহুম হারিছ চৌধুরী ফাউন্ডেশনের নেতৃবৃন্দ। আলহাজ্ব মরহুম হারিছ চৌধুরী বিএনপির